Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাব্বির-ইমরুলের ক্রিকেটে বিব্রত বাশার

July 22, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইমরুল কায়েস, এনামুল হক, বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, শফিউল ইসলাম ও আবু হায়দার রনি, দলে তারকা ক্রিকেটারের কমতি নেই। তারপরও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হার। দেশের মাঠে কিছুই করতে পারছেন না ইমরুলরা।

আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দু’টিতেই হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছেন স্বাগতিক দল। দলের যখন এই অবস্থা, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরাও চিন্তিত। বাংলাদেশ ‘এ’ দলের কাছ থেকে যতটুকু প্রত্যাশা ছিল, প্রাপ্তির খাতায় তার ধারেকাছেও ছিলনা। বিপরীতে আফগানদের ব্যাপারে যা ভেবেছেন, তার চেয়েও ভালো ক্রিকেটে খেলেছে তারা।

নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এটা অবশ্যই বিব্রতকর। তবে দুশ্চিতা বেশি। ওরা কিন্তু ভালো দল। তারা ভালো ক্রিকেট খেলছে। ভালোভাবে প্রয়োগও করেছে। আফগানিস্তানের এই গ্রুপটা আশার চেয়েও বেশি ভালো খেলেছে। আমাদের দলে যারা আছে তারাও ভালো ক্রিকেট খেলে আসছিল। এটার ব্যাখ্যা দেয়া মুশকিল।’

‘এ’ দলের চারজন ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন। আফগান এই দলের বিপক্ষে ঘরোয়া কন্ডিশনে যদি তাদের এই হাল হয়, তাহলে লঙ্কান মাটিতে কি করবেন তারা? প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠতে পারে।
হতাশাজনক পারফর্মেন্স বাংলাদেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বাশার। সিরিজের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল নিজেদের সামর্থ্য অনুযায়ী একটি ম্যাচেও খেলতে পারেনি। প্রথম চারদিনের ম্যাচটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে ড্র করতে সক্ষম হলেও সিরিজ হারতে হয়েছে তাদের। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে মোহাম্মদ মিঠুনের দল হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের হারে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ঘরোয়া ক্রিকেটে এই ক্রিকেটাররা দুর্দান্ত পারফর্মেন্স করলেও ‘এ’ দলে নিজেদের পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেনি বলে মনে করেন বাশার। তারা নিজেদের প্রমাণ না করতে পারায় হতাশ বিসিবির এই নির্বাচক, ‘দ্বিতীয় সারিব একটি দল হিসেবেই ‘এ’ দলকে বিবেচনা করা হয়। ঘরোয়া ক্রিকেটে অনেকসময় আমরা অনেক সময় বিচার করতে পারি না। ঘরোয়া ক্রিকেটে অনেকেই ভালো খেলে। ‘এ’ টিমে আসলে তাদের পরীক্ষাটা ভালো হয়। দু:ভাগ্যবশত এই পরীক্ষাটা কেউ ভালো দিতে পারেনি।’
অথচ ক্রিকেটাররা বেশ সুযোগ সুবিধা পেয়ে থাকে। বাশার বলছিলেন, ‘হ্যাঁ, আমরা উদ্বিগ্ন। তবে এদের তো খেলাতে হবে। না খেললে বুঝব কী করে ওরা তৈরি। যাদের নিয়ে এগোব, তাদের না খেলালে বুঝতে পারব না এরা পরের ধাপের জন্য তৈরি। আমাদের বসে ভাবতে হবে কোথায় গলদ হচ্ছে। কোচেরা কাজ করছেন, এখন আগের তুলনায় সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। কেন তবুও তারা ভালো করতে পারছে না, আমাদের এটা নিয়ে ভাবতে হবে।’

Previous Post

প্রথম ওয়ানডে খেলেই বিদায় মালিঙ্গার!

Next Post

ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা

Related Posts

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

10
২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি
বিশেষ প্রতিবেদন

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

4
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
Next Post
ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা

ইংল্যান্ডকে অনায়াসেই হারাল জুনিয়র টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD