Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সানিয়া ভারতীয় নাকি…

July 27, 2014
in অনান্য খেলা, নিউজ, বিতর্ক, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

হঠাৎ করেই উত্তাপ ছড়িয়ে পড়ল। খেলার ময়দান ছেড়ে সানিয়া মির্জা নামটা চলে গেল রাজনীতির ময়দানে! টেনিসের এই গ্ল্যামার গার্লকে তেলেঙ্গানা রাজ্যের শুভেচ্ছা দূত করার পরই শুরু বিতর্ক।
বিজেপির সাংসদ কে লক্ষ্মণ বলেন, ‘কার হাতে আপনারা রাজ্যের এমন দায়িত্ব তুলে দিলেন? এই সানিয়া তো পাকিস্তানের গৃহবধূ।’
এরপরই শুরু পক্ষে-বিপক্ষে বিতর্কের ঝড়। ভারতীয় মেয়ে সানিয়ার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার সেই পুরনো তর্কটা ফের চাঙ্গা হয়ে উঠে।
তাইতো এবার চোখের পানি ফেললেন সানিয়া। বললেন, ‘আপনারাই বলুন, আর কী করলে প্রমাণ হবে যে আমি একজন ভারতীয়।’
অবশ্য অনেকেই আছেন সানিয়ার পাশে। তারা বিজেপির নেতার এ মন্তব্যকে অভিহিত করেছে রাজনীতির ‘নোংরা খেলা’ বলছেন।
ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাতকারে সানিয়া বলছিলেন-‘এমপির এ মন্তব্য আমাকে আহত করেছে। এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক যে, ভারতে জন্ম নিয়ে, ভারতে সারাটা জীবন কাটিয়েও আমাকে এখন প্রমাণ করতে হচ্ছে আমি আদৌ ভারতীয় কি না।’
পাকিস্তানি নাগরিক শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই শুরু সমালোচনা। অনেকেই তখন থেকে বাঁকা চোখে দেখতে থাকেন সানিয়াকে। রাজনৈতিক ‘শত্রু’ পাকিস্তানের ‘বধূ’ হওয়ার ব্যাপারটি মেনে নেওয়া সহজ ছিল না ভারতীয় কট্টরপন্থীদের।
এ প্রসঙ্গে সানিয়া বললেন-‘সেই ছোটবেলা থেকেই পারিবারিকভাবে আমি জাতি, ধর্ম আর বর্ণের ঊর্ধ্বে উঠে ভাবতে শিখেছি। অন্য জাতি বা ধর্মের কারও সঙ্গে কথা বলা বা মেশার সময় এসব কখনই আমার মাথায় থাকে না। আর শোয়েবের সঙ্গে পরিচয় হওয়ার সময়ও এসব ব্যাপার নিয়ে ভাবিনি।’
তবে যারা পাশে আছেন তাদের ধন্যবাদ জানালেন ২৭ বয়সী এই টেনিস তারকা-‘সত্যি বলতে কি, আমাদের দেশের ৮০ ভাগ মানুষই উদার। তারা এসব নিয়ে একেবারেই ভাবে না। তাদের ভালোবাসাই আমাকে মুগ্ধই করে।’
একইসঙ্গে বললেন ভারতীয় হিসেবেই আজীবন পরিচিত হতে চান তিনি। বললেন, ‘ভারতে রয়েছে আমার ও আমার পরিবারের শিকড়। আমৃত্যু একজন ভারতীয় হিসেবে নিজেকে পরিচিত করতে গর্ববোধ করব আমি।’












Previous Post

বাংলাদেশকে রৌপ্য এনে দিলেন আবদুল্লাহ বাকী

Next Post

ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা

ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD