Saturday, August 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাদমান-তামিমের কীর্তির পরও বাংলাদেশ ২১১

March 12, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাদমান-তামিমের কীর্তির পরও বাংলাদেশ ২১১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে ওয়েলিংটন টেস্টে বল মাঠে গড়াল। প্রথম দুইদিনই ছিল বৃষ্টির জয়। রোববার টস হলো, মাঠে নামল দুই দল। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনার পরও হতাশ করলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এক পর্যায়ে যেখানে ছিল ১১৯/১ সেখান থেকেই কীনা প্রথম ইনিংসে ২১১ রানে দল অলআউট।

তবে রোববারই নিউজিল্যান্ডের বিপক্ষে বিরল কীর্তি গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। টানা তিন ইনিংসে অর্ধশত রানের উদ্বোধনী জুটি পেলো বাংলাদেশ। হ্যামিল্টন টেস্টে ৫৭ ও ৮৮ রানের জুটির পর রোববার ওয়েলিংটনে ৭৫ রানের জুটি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সফরকারী কোনো দলের উদ্বোধনী জুটিতে টানা তিন অর্ধশত রানের জুটি এবার নিয়ে দেখা গেল মাত্র দ্বিতীয়বার।

দক্ষিণ আফ্রিকা ১৯৯৯ সালে গ্যারি কারস্টেন ও হার্শেল গিবসের উদ্বোধনী জুটিতে টানা তিন ইনিংসে পেয়েছিল ৭৬, ১২৭ ও ৭৩ রান।

১৯৬৪ সালে নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার এডি বার্লো ও ট্রেভর গডার্ড জুটি টানা চার ইনিংসে করে ১১৭, ১১৭, ৯২ ও ১১৫। চারটিই ওপেনিংয়ে।

টাইগার উদ্বোধনী জুটিতে টেস্টে টানা তিন ইনিংসে অর্ধশত এর আগে এসেছে মাত্র দুইবার। ২০১০ সালের ইংল্যান্ড সফরে তামিম ও ইমরুল কায়েস জুটি লর্ডসে করে ৮৮ ও ১৮৫ রান। ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে তুলে ১২৬ রান।

২০১৭ সালে এই অর্জনে তামিরের সঙ্গী সৌম্য সরকার। গল টেস্টে দুই ইনিংসে ১১৮ ও ৬৭ রানের জুটি। এরপর পি সারা ওভালের প্রথম ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ৯৫ রান।

বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ২১১/১০ (তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মুস্তাফিজ ০, আবু জায়েদ ৪, ইবাদত ০*; বোল্ট ১১-৩-৩৮-৩, সাউদি ১৫-২-৫২-১, ডি গ্র্যান্ডহোম ৭-০-১৫-১, হেনরি ১৫-০-৬৭-১, ওয়েগনার ১৩-৪-২৮-৪)।

Related Posts

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের
বিশেষ প্রতিবেদন

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট

0
স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD