Tuesday, September 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষজ্ঞ কলাম

সাকিব সতর্ক করেছিলেন মেজর হাফিজ

May 3, 2025
in বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়াঙ্গন থেকে রাজনীতিতে যাত্রা-এটা নতুন কিছু নয়। তবে সব যাত্রাই সফল হয় না। জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের রাজনৈতিক অভিষেক নিয়ে এবার মুখ খুললেন দেশের অন্যতম অভিজ্ঞ ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ জানান, রাজনীতিতে যোগদানের আগে সাকিব তাঁর পরামর্শ নিতে বাসায় এসেছিলেন। তিনি সাকিবকে রাজনীতিতে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে না যেতে বলেছিলেন।

তিনি বলেন, ‘আমি সাকিবকে বলেছিলাম-তুমি অলরাউন্ডার হিসেবে বিশ্বে পরিচিত। তোমার সাফল্যই তোমার পরিচয়। রাজনীতিতে গেলে সেটি ঝুঁকির মুখে পড়বে। আর যেতেই যদি চাও, আওয়ামী লীগ করো না। আমি তাকে সতর্ক করেছিলাম, এই দলটা আর বেশি দিন টিকবে না।’

মেজর হাফিজের মতে, সাকিব সেই পরামর্শ না শোনায় এখন চাপে রয়েছেন, সে যদি আমার কথা শুনত, আজ ঢাকার রাজপথে ঘুরে বেড়াত। এখন তো তার নিজের বাসায় ফিরতেও সমস্যা হয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবালও। তাকে নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন, ‘তামিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিকভাবে ব্যবহার করতে পারেনি। রাজনৈতিক প্রভাবের কারণে সময়ের আগেই তাকে সরে দাঁড়াতে হয়েছে।’

বর্তমান সরকারের সময়ে ক্রীড়া ফেডারেশনগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েছে বলেও অভিযোগ করেন এই প্রবীণ ক্রীড়া সংগঠক, ‘ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে নানা ফেডারেশনে এমন সব লোক ঢুকে পড়ে, যারা খেলাধুলার উন্নতির চেয়ে দলীয় স্বার্থে বেশি কাজ করে।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘স্বাধীনতার আগে পাকিস্তান দলে আমিই ছিলাম একমাত্র বাঙালি খেলোয়াড়। কিন্তু স্বাধীনতার পরে মোহামেডানে ভালো খেলেও জাতীয় দলে ডাক পাইনি—শুধু কারণ, আমার বাবা ছিলেন জাসদের রাজনীতিতে। রাজনীতির কারণে ক্রীড়াবিদদের মূল্যায়ন না হওয়া আমাদের দীর্ঘদিনের ব্যর্থতা।’

Related Posts

ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

সাইফউদ্দিনকে নিয়ে বড় দুঃসংবাদ

0
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

মিঠুনের রহস্যময় পোস্ট নিয়ে ক্রিকেটাঙ্গনে নতুন জল্পনা

0
অভিষেকেই মিরাজের বাজিমাত
বিশেষ প্রতিবেদন

বল হাতে উজ্জ্বল মিরাজ-ব্যাটে ব্যর্থ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD