Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব বললেন, হার কাম্য নয়

February 15, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিব বললেন, হার কাম্য নয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চোটের কারণে ঢাকা টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। ঠিকই সতীর্থের খেলায় চোখ রেখেছিলেন তিনি। আশা করেছিলেন সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অন্তত মুমিনুল হকরা হারবেন না। কিন্তু রোমাঞ্চ ছড়ানো ম্যাচের চতুর্থ দিনেই মাত্র ১৭ রানে হারতে হয়েছে টাইগারদের। যা কাম্য নয় বলেই সোমবার একটি অনুষ্ঠানে জানিয়েছেন সাকিব।

ঢাকা টেস্টে সাকিব না থাকায় বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে টিম কম্বিনেশন ঠিক রাখতে হিমশিম খেতে হয়েছে ম্যানেজম্যান্টকে। যে কারণে স্কোয়াডের বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয় সৌম্য সরকারকে। তারপরও হার থেকে রক্ষা পায়নি টিম টাইগার্স। এমন ফলের পর সাকিব মন্তব্য করলেন, সতীর্থদের এমন হার কাম্য নয়!

এনজিও ফ্রেন্ডশিপ সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে তিনি ঢাকা টেস্টে সতীর্থদের হার প্রসঙ্গে বলেন, ‘আজকে ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে…। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

সাকিব উন্নতির কথা বললেও ঢাকা টেস্ট শেষে রোবার মুমিনুল হক বলেছিলেন, টেস্ট ক্রিকেটের দুই যুগ পেরিয়ে গেলেও সত্যিকার অর্থে কোনও উন্নতি হয়নি, ‘আসলেই ২০ বছর হয়ে গেছে। তবে আমার মনে হয় ওইভাবে কোনও উন্নতিই হয়নি। আর উন্নতির শেষ নেই। আমাদের অনেক উন্নতি করার আছে। যেগুলো করতে পারলে হয়তো আমরা দেশে ও দেশের বাইরে ম্যাচ জিততে পারবো। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের উন্নতির সুযোগ থাকে। যতদিন খেলবো, যতদিন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো, ততদিন উন্নতি করতে হবে।’

চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। কিন্তু পারিবারিক কারণে সতীর্থদের সঙ্গে সেখানে যাচ্ছেন না সাকিব। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটিও চেয়ে নিয়েছেন তিনি।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD