Friday, September 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

সাকিব এখন গ্র্যাজুয়েট

March 20, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব এখন গ্র্যাজুয়েট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেটার হিসেবে তিনি পা রেখেছেন অনন্য উচ্চতায়। সাকিব আল হাসানের মাঠে নামা মানেই যেন নিত্য নতুন রেকর্ড। সেই বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এবার যুক্ত হলো গ্র্যাজুয়েট তকমা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেন বাঁহাতি এই অলরাউন্ডার।

রোববার বিশ্ববিদ্যালয়টির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান সাকিব। আগের রাতেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল। এই জয়ে সাকিব ছিলেন অন্যতম নায়ক। রোববার বাংলাদেশ দলের কোনও কার্যক্রম না থাকায় সাকিব চলে আসেন সমাবর্তনে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এআইইউবির ২১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সম্মতিক্রমে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

২০০৯-১০ সেশনে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন সাকিব। খেলার ফাঁকে তিনি বিবিএ সম্পন্ন করেন।

সবাই তাকে সাকিব আল হাসান নামে চিনলেও এআইইউবি’র ছাত্র হিসেবে তার নাম খন্দকার সাকিব আল হাসান। আইডি নম্বর ০৯-১৪১৭৭-২। গ্রাজুয়েশনের আনুষ্ঠানিক ডিগ্রি পেয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনও আম্মা যখন ফোন করতো, জিজ্ঞেস করতো যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত ও গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আরও যোগ করেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবো।’

Related Posts

রক্ষণভাগের ভুলে বড় হার বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রক্ষণভাগের ভুলে বড় হার বাংলাদেশের

0
বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন
বিশেষ প্রতিবেদন

মিঠুনের হাত ধরে ডব্লিউসিএ বোর্ডে বাংলাদেশ

0
দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শান্তকে নিয়ে স্বস্তির খবর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD