Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবকে বিশ্বকাপে চান মাহমুদউল্লাহ

April 30, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
করোনা মোকাবিলায় সাকিবের ফাউন্ডেশন দিচ্ছে টেস্টিং কিট
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি অস্ট্রেলিয়ায় বসার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার কালো থাবায় নির্ধারিত সময়ে এ টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো। কেননা সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্ট অক্টোবরের পরে হলে সাকিব আল হাসানকে পাবে টিম টাইগার্স। মাহমুদউল্লাহর চাওয়াও তাই।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় আপাতত আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। তবে সব কিছু ঠিক থাকলে এ অলরাউন্ডার এ বছরের অক্টোবরের শেষ দিকে নিষেধাজ্ঞার সাজা কাটিয়ে ফিরবেন মাঠের ক্রিকেটে।

বিশ্বকাপে বাংলাদেশের খেলা ১৯ অক্টোবর। প্রথম রাউন্ডে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এ রাউন্ড উতরাতে পারলেই সুপার ১২-এর টিকিট পাবেন তারা। শক্তিমত্তায় দলগুলো বাংলাদেশের চেয়ে দুর্বল। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কোনো দলকে খর্বশক্তির ভাবা যাবে না। কারণ নিজেদের দিনে যে কোনো অঘটন ঘটাতে পারে তারা। তাই প্রথম রাউন্ডের গণ্ডি অতিক্রম করতে সাকিবকে বড্ড বেশি প্রয়োজন বাংলাদেশের। কিন্তু নির্ধারিত সময়ে টুর্নামেন্ট গড়ালেই হবে সর্বনাশ। কারণ জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এ মুহূর্তে আইসিসি প্রদত্ত এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন তিনি। সব কিছু ঠিক থাকলে ২৯ অক্টোবর তার সাজার মেয়াদ শেষ হবে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে বাংলাদেশের মঙ্গল হবে। সাকিবকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পারবেন লাল-সবুজ জার্সিধারীরা। এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘দেখুন, যদি শিডিউল পরিবর্তন হয়, তা হলে এটি আমাদের জন্য দারুণ হবে। আমরা সবাই জানি– আমাদের দলে সাকিবের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ। এ ফরম্যাটে অনেক অভিজ্ঞ সে। তার অন্তর্ভুক্তি দলের চেহারাই পাল্টে দিতে পারে। সে ঢুকলে দল ব্যালান্সড হবে। টিমে তার ব্যাপক প্রভাব রয়েছে। প্রকৃত ম্যাচ উইনার সাকিব।’

নিষেধাজ্ঞায় থাকায় সাকিব রয়েছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের নতুন অতিথি আগমনের প্রতীক্ষায় এই তারকা ক্রিকেটার। তবে বসে নেই এ তারকা। সেখান থেকেই করোনা মোকাবিলায় কাজ করছেন। বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করছেন। শুধু তাই নয় গেল বিশ্বকাপে যে ব্যাট দিয়ে প্রতিপক্ষ বোলারদের তুলাধুনা করেছিলেন, এবার সে ব্যাটটিই নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন। এই অর্থও ব্যয় হবে করোনায় ক্ষতিগ্রস্থদের জন্য।

Previous Post

করোনায় জন্মদিনে ‘না’ শচীনের

Next Post

ঘরে নতুন অতিথি, কন্যার বাবা সাকিব

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

7
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
ঘরে নতুন অতিথি, কন্যার বাবা সাকিব

ঘরে নতুন অতিথি, কন্যার বাবা সাকিব

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD