Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবকে ফেরাতে সরকারি অনুমোদনের অপেক্ষা

January 27, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ দেড় বছর পর বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের নাম আবারও আলোচনায় ফিরেছে। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করা এই অলরাউন্ডারকে সামনে রেখে অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সাকিবকে ভবিষ্যৎ সিরিজগুলোতে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।

গত শনিবার জরুরি সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, সাকিব ইস্যুতে বোর্ড একমত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে সাকিব আল হাসানের অ্যাভেইলিবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিট; আর যেখানে খেলা হবে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিবকে পরবর্তী সময়ে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিব অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতে যেন অংশগ্রহণ করতে পারে, কারণ ওখানে বোর্ড এনওসি দেবে প্রয়োজন মতো।’

বিসিবি সূত্র জানায়, সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ দেওয়ার বিষয়টিও বোর্ডের ভাবনায় রয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে কথা বলার সময় এ প্রসঙ্গে জানতে চাইলে আমজাদ হোসেন বলেন, ‘জি চলমান আছে। (সাকিবের সঙ্গে) আলোচনা চলমান আছে।’

এদিকে বিসিবি আবারও সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করার পরিকল্পনাও রয়েছে। বোর্ডের অবস্থান হলো, এসব বিষয় সরকারের এখতিয়ারভুক্ত হলেও জাতীয় দলের স্বার্থে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

বিশ্বকাপ সংক্রান্ত আলোচনার মধ্যেই সাকিব প্রসঙ্গ উঠে আসার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তিনি জানান, কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা ও গ্রেডিং নিয়ে আলোচনার সময়ই সাকিবের আগ্রহের বিষয়টি সামনে আসে।

আসিফ আকবর বলেন, ‘আমাদের একটা এজেন্ডা ছিল, ক্রিকেট অপারেশন্সে আমাদের যে ২৭ জন চুক্তিবদ্ধ হবে, সেই প্লেয়ার তালিকা নিয়ে। গ্রেড এ, বি, সি যেগুলো ছিল। তখন আলোচনা প্রসঙ্গে আমাদের একজন ডিরেক্টর আলোচনা সাপেক্ষেই প্রস্তাবটা দিয়েছেন যে সাকিব আল হাসান ইন্টারেস্টেড এবং সাকিবের সঙ্গে কথা হয়েছে আমাদের, সে খেলতে চায়। বিসিবি প্রেসিডেন্টকে বলা হয়েছে, এ বিষয়টা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে সেটা নিজস্ব, সেগুলো যদি সরকার অনুমোদন দেয় বা সরকার কীভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি।’

দীর্ঘ অনুপস্থিতির পর জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না বিসিবি। বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত, আমজাদ হোসেনের বক্তব্য এবং সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ, সব মিলিয়ে সাকিব অধ্যায়ের পরবর্তী ধাপ এখন সিদ্ধান্তের অপেক্ষায়।

Previous Post

বিশ্বকাপের রাজনীতিতে নতুন অধ্যায়, মাঝখানে বাংলাদেশ

Next Post

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, অ্যাক্রেডিটেশন সংকটে সাংবাদিকরা

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
নিরাপত্তা প্রশ্নে অবস্থান বদলায়নি বিসিবি, চিঠির ব্যাখ্যা দিল আইসিসি

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, অ্যাক্রেডিটেশন সংকটে সাংবাদিকরা

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD