Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবকে ঘিরে ধোঁয়াশা কাটছে না

February 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাগুরাবাসীর জন্য কাজ করতে চান সাকিব
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। গত ১৬ মাস ধরে কখনও গুঞ্জন, কখনও নীরবতা-এই দুইয়ের মাঝেই ঘুরপাক খাচ্ছে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি কোনো সিদ্ধান্ত না জানিয়ে বিষয়টি রেখেছে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টের ওপর। বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু পরিষ্কার করে দিয়েছেন, সাকিবের ফেরা নির্ভর করছে একাধিক বাস্তবতার ওপর।

ক্রিকেটার হিসেবে সাকিব দেশের ইতিহাসে অন্যতম সেরা হলেও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক পরিচয়ই বেশি আলোচনায়। সেই প্রভাব পড়েছে তার ক্রিকেট ক্যারিয়ারেও। আন্তর্জাতিক ম্যাচে অনুপস্থিত থাকার পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ-দুই আসরেই অনুপস্থিত ছিলেন তিনি। দেশে ফিরে ক্রিকেটকে বিদায় জানানোর কথা একাধিকবার বললেও দেশে ফেরা হয়ে ওঠেনি। উপরন্তু তার বিরুদ্ধে থাকা একাধিক মামলাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিবের দেশে ফেরা নিয়ে আবার আলোচনা শুরু হয়। নির্বাচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নুর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। এই জায়গায় দাঁড়িয়ে এটা বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তার ফিটনেসের কী অবস্থা ও সে কী অবস্থার মধ্যে আছে, তারা (নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট) সিদ্ধান্ত নেবেন। সুতরাং আগে তো ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে কি না, কোথায় কী অবস্থা, এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে।’

২০২৪ সালের অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল সাকিবের। সে সময় তৎকালীন দুই উপদেষ্টার অনুমোদন পেয়ে যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছিলেন, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। চলতি বছরের ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে আলোচনা হয়েছে।

 

Previous Post

বৃষ্টির রায়ে সুপার এইটে জিম্বাবুয়ে, বিদায় অস্ট্রেলিয়ার

Next Post

সাকিব-মাশরাফির বিষয়ে ‘রাষ্ট্রীয়ভাবে দেখা হবে’-বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
‘ক্রিকেটারদের রাজনীতি বন্ধ হওয়া উচিত’

সাকিব-মাশরাফির বিষয়ে ‘রাষ্ট্রীয়ভাবে দেখা হবে’-বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD