Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাইফের ফেরার দিনে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

August 30, 2025
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সাইফের ফেরার দিনে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ দুই বছর পর আবারও বাংলাদেশ টি–টোয়েন্টি দলে জায়গা করে নিলেন মোহাম্মদ সাইফ হাসান। শুধু দলে ফেরা নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সোজা একাদশে দেখা গেল তাকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক লিটন দাস, আর সেই একাদশে সাইফ ছিলেন অন্যতম চমক।

২০২৩ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর থেকে আর টি–টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি এই টপ অর্ডার ব্যাটার। অবশেষে নেদারল্যান্ডস সিরিজে সুযোগ মিলল তার। ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও অবদান রাখার সামর্থ্য রয়েছে সাইফের, যা তাকে আরও কার্যকরী করে তুলতে পারে।

বাংলাদেশ দল সর্বশেষ টি–টোয়েন্টি থেকে এক ঝটকায় পাঁচটি পরিবর্তন এনেছে। নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি সিরিজের স্কোয়াডেই। আর একাদশ থেকে বাদ পড়েছেন শামীম হোসেন, সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় খেলছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, লেগস্পিনার রিশাদ হোসেন এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।

আজকের একাদশে তিন পেসার-তাসকিন, মুস্তাফিজ ও শরিফুল। স্পিনে থাকছেন শেখ মেহেদি ও রিশাদ, প্রয়োজনে বল ঘোরাতে পারবেন সাইফও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

Previous Post

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন

Next Post

দুর্দান্ত বোলিং তাসকিনের, জিততে ১৩৭ চাই বাংলাদেশের

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

10
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

9
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

12
Next Post
দুর্দান্ত বোলিং তাসকিনের, জিততে ১৩৭ চাই বাংলাদেশের

দুর্দান্ত বোলিং তাসকিনের, জিততে ১৩৭ চাই বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
7

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD