Monday, August 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

July 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক ম্যাচ বাকি থাকতেই। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ম্যাচে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয় লড়াইয়ের ভিত্তি গড়ে দিলেও মাঝের ও শেষ দিকের ব্যাটিং ধসেই হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি। মাত্র ৩৮ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

সেই চাপ সামাল দেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তানজিদ ধৈর্যের সঙ্গে ব্যাট করে ৭০ বলে ৫৭ রান করেন। তবে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হয়ে তার বিদায়ে ভেঙে যায় ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।

তানজিদের বিদায়ের পর দ্রুত ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। নুরুল হাসান সোহান কিছুটা প্রতিরোধ গড়লেও ৪১ বলে ৩৮ রান করে ফিরে যান। মোসাদ্দেক হোসেনও ব্যর্থ হন। একের পর এক উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন হয়ে পড়ে টাইগারদের।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ চেষ্টা চালিয়ে যান। ৩৩ বলে ২৭ রান করে শেষ উইকেট পর্যন্ত লড়াই করেন তিনি। কিন্তু শেষ দুই ওভারে ১৪ রান প্রয়োজনের সমীকরণ মেলাতে পারেননি। ৪৯তম ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলে ১৩ রানের হার নিশ্চিত হয় বাংলাদেশের। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদ প্রথম স্পেলেই দুই উইকেট তুলে নেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজও নিয়মিত বিরতিতে আঘাত হানলে ৬৬ রানেই চার উইকেট হারায় স্বাগতিকরা।

তবে সেখান থেকেই ম্যাচের চিত্র বদলে দেন বেন কারান। সিকান্দার রাজার সঙ্গে জুটি গড়ে ইনিংস মেরামত করেন তিনি। রাজা ৩৩ রান করে ফিরলেও কারান থামেননি। শেষ দিকে ব্র্যাড ইভান্সকে সঙ্গে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়ের সংগ্রহকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। কারান অপরাজিত ১১১ এবং ইভান্স ৫৮ রানে অপরাজিত থেকে দলকে ২৪৭ রানে পৌঁছে দেন। সেই সংগ্রহই শেষ পর্যন্ত বাংলাদেশের নাগালের বাইরে থেকে যায় এবং জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

Related Posts

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

0
ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD