Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

November 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোয় বড় পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স পর্ব। এর পরিবর্তে দুটি গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সরাসরি সেমিফাইনাল। নতুন এই কাঠামোয় বাছাইপর্বের ম্যাচসংখ্যাও কমে আসছে।

গত তিনটি বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্স পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। আগের নিয়মে ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হতো। প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল জায়গা পেত সুপার সিক্স পর্বে। এরপর সেখান থেকে শীর্ষ দুটি দল মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত। এই পদ্ধতিতে পুরো বাছাইপর্বে ম্যাচ হতো ৩৪টি।

তবে নতুন নিয়মে বাছাইপর্বের ম্যাচসংখ্যা কমে দাঁড়াবে ২৩টিতে। ১০টি দল আগের মতোই দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনালের দুই জয়ী দল মুখোমুখি হবে ফাইনালে।

ইন্দোনেশিয়ার বালিতে রোববার অনুষ্ঠিত এক সভা শেষে নতুন কাঠামোর ঘোষণা দিয়েছে আইসিসি। গত জুলাইয়ে অনুমোদিত ২০২৭ বিশ্বকাপের সংশোধিত নিয়ম অনুযায়ী, বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ১৪ দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল আসর।

তবে বাছাইপর্বের ফাইনালে উঠতে না পারা দলগুলোর জন্যও থাকবে মূল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো অংশ নেবে সুপার সিরিজে। বিশ্বকাপের প্রাথমিক পর্ব হিসেবে বিবেচিত এই প্রতিযোগিতায় শীর্ষে থাকা দলটি পাবে মূল বিশ্বকাপে খেলার টিকিট।

এদিকে বাছাইপর্বের ১০ দলের মধ্যে ছয়টি দলের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপ লিগ-২ থেকে বাছাইপর্বে উঠেছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান।

বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী মাসে নেপালে অনুষ্ঠিতব্য বাছাইপর্বের প্লে-অফ থেকে। সেখানে অংশ নেবে বিশ্বকাপ লিগ-২-এর তলানির চার দল এবং চ্যালেঞ্জ লিগের চার দল।

Related Posts

উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন তাসকিন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধা পেরিয়ে ভালো কিছুর আশায় তাসকিন

0
বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD