Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা

October 6, 2013
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন ও তার দল পুরো নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ‘সম্মিলিত পরিষদ প্যানেল’ নাম নিয়ে নির্বাচনে নামা তার অনুসারীদের এক শোডাউন হয়ে গেল রোববার দুপুরে রাজধানীর এক হোটেলে। আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান ও ঢাকা জেলার কাউন্সিলর হয়ে আসা বিসিবির প্রথম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টুও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।
দুই ঘণ্টার ওই অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। জাতীয় ক্রীড়া পরিষদের তিন মনোনীত পরিচালক বাদে নির্বাচনে তিন ক্যাটাগরির ২৩ প্রার্থী নির্বাচন করবেন। দুই ক্যাটাগরির প্রার্থীর নাম ঘোষণা না করলেও ঢাকার ক্লাবগুলোর সম্ভাব্য প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। তার পরিষদের ১৪ জন হলেন-আফজালুর রহমান সিনহা, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আহমেদ ইকবাল হাসান, আহমেদ সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, হানিফ ভূঁইয়া, নাজিব আহমেদ, শওকত আজিজ রাসেল, নাজমুল করিম টিংকু, গাজী গোলাম পাপ্পা, ইসমাইল হায়দার মল্লিক ও তানজিল চৌধুরী।
জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আসবেন পাপন। ২৫ পরিচালক পর্ষদের ২৩ জন সরাসরি নির্বাচিত হয়ে এলেও তিনজন আসবে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায়। এনএসসি সরকারের প্রতিষ্ঠান। যার প্রধান খোদ ক্রীড়া প্রতিমন্ত্রী স্বয়ং। নাজমুল হাসান পাপন বলেন-‘১৫ জনের প্যানেল (এনএসসির কোটার তিনজনসহ) হতে পারে। কিন্তু আমি ১৪ জনের নাম ঘোষণা করলাম। আর একজন কে আপনারা বুঝে নিন।’ তবে প্যানেল পরিচিতি অনুষ্ঠানের কথা প্রসঙ্গে তিনি স্বীকার করে বলেছেন, ‘বিসিবির গঠনতন্ত্র সংশোধনের দরকার আছে। আমি বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলে এমন গঠনতন্ত্র তৈরির চেষ্টা করব, যা সর্বজন গ্রহণযোগ্য হবে। আমি গঠনতন্ত্র সংশোধনে সবার মতামত নেব।’
নাজমুল হাসানের দাবী ঢাকার বেশিরভাগ ক্লাবই তার সঙ্গে আছে। এ কথা জানাতেও দ্বিধা নেই তার। আর সে কারণেই বলেছেন, ‘ঢাকার ক্লাবগুলোর সাড়া দেখে আমি যারপারনাই অভিভূত। বেশিরভাগ সময়ই আমি বলে এসেছি ৬৮ ক্লাবের ৩১-৩২টি ক্লাব আছে আমাদের সঙ্গে। কিন্তু এখন দেখি ৪২ ক্লাব একজোট। আমাদের সঙ্গেই আছে তারা।’

Related Posts

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের জন্য সুযোগ দেখছেন শান্ত

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

তানজিদ-মুশফিককে নিয়ে স্বস্তি

0
বাবা-মা-কে শতরান উৎসর্গ তামিমের
বিশেষ প্রতিবেদন

সেঞ্চুরিয়ান তানজিদকে নিয়ে চিন্তা!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD