Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

সমালোচনা করায় জরিমানা

January 16, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সমালোচনা করায়  জরিমানা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আম্পায়ারিং নিয়ে আলোচনার শেষই যেন হচ্ছে না। প্রশ্নবিদ্ধ অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) নিয়ে বিতর্কের ঝড়। এনিয়ে সমালোচনা করেও অবম্য স্বস্তি পাচ্ছেন না অনেকে। এই যেমন ক্ষোভ প্রকাশ করে মাশুল গুণলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিপিএলের এই প্রযুক্তির দুর্বলতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনটি ডিমেরিট পয়েন্টও পেলেন তিনি।

কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয়। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় লেখা আছে, ‘ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা।’

সালাউদ্দিনের বিরুদ্ধে মাঠের দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার এই অভিযোগ আনেন। তিনি দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি হয়নি।

এর আগে গত শনিবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচে দেখা গেল এমন দৃশ্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইফতিখার আহমেদের বলে জাকের আলিকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। জাকের রিভিউ নিতেই ঘটনার শুরু। রিভিউয়ে দেখা মিলল- বলের সামান্য একটু অংশ পড়েছে স্টাম্প লাইনে। আইসিসির নিয়ম জানাচ্ছে-, ‘নট আউট।’ কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলেন টিভি আম্পায়ার।

তাইতো ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব যে, সেটা করেও লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে।’

আউট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার টিভিতে দেখে আউট দিয়ে দিচ্ছেন। আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কি।’

এ কারণে শাস্তি পেলেন তিনি। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হয়েছে। আলোচিত সেই আউটের ক্ষেত্রে বিপিএলের প্লেয়িং কন্ডিশনই অনুসরণ করেছেন টিভি আম্পায়ার। আউট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মূল কারণ, আইসিসির আইন বিপিএলে বদলে ফেলা হয়েছে।

Related Posts

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

0
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন!

0
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD