Sunday, June 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সকালের সেশনে তিন উইকেট তুলে নিলেও অস্বস্তিতে বাংলাদেশ

February 14, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সকালের সেশনে তিন উইকেট তুলে নিলেও অস্বস্তিতে বাংলাদেশ
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা টেস্টের চতুর্থ দিন সকালে বল হাতে নিয়েই দাপট দেখালেন আবু জায়েদ রাহী। দ্রুত সময়ের মধ্যে এ পেসার তুলে নেন ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত করেন তাইজুল ইমলাম। সব মিলিয়ে প্রথম সেশনে প্রতিপক্ষের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তারপরও স্বাগতিকরা নেই স্বস্তিতে। কেননা এরইমধ্যে যে লিড বেড়ে দাঁড়িয়েছে ২১১ রানে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৬ উইকেটে ৯৮ রান। অপরাজিত রয়েছেন এনক্রুমা বোনার ৩০ ও জশুয়া ডি সিলভা ২০ রানে। আবু জায়েদ ৩২ রানে নিয়েছেন ২টি উইকেট। এদিকে ৩১ রানে তাইজুলের শিকার ২টি উইকেট।

রোববার সকালে বল হাতে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যানে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে ফেরান। এর কিছুক্ষণ পরই এ পেসার এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাইল মেয়ার্সকে। আম্পায়ার এলবিডব্লুর সিদ্ধান্ত দিলে মেয়ার্স রিভিউ নেন। কিন্তু বাঁচতে পারেননি। তার কিছুক্ষণ পরই আবার বাংলাদেশের উচ্ছ্বাস। তাইজুলের বলে ফরোয়ার্ড ডিফেন্সিভ শট খেলতে গিয়ে তাইজুলের বলে স্ট্যাম্পড হন ব্ল্যাকউড।

আবু জায়েদের জোড়া শিকারের পর তাইজুল-লিটনের ঝলকে ৭৩ রানেই ৬ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য বেশ ভালোভাবেই পরিস্থিতি সামলাচ্ছেন এনক্রুমা বোনার ও জশুয়া ডি সিলভা।

প্রথম সেশনে ২৮ ওভারে রান এসেছে ৫৮। ৩টি উইকেট পড়েছে।

Nkrumah Bonner and Joshua Da Silva take West Indies to 98/6 at lunch on day four, a lead of 211.

Can Bangladesh bowl them out in the second session?#BANvWI | https://t.co/LlEU48iS9s pic.twitter.com/AXd40kD9rb

— ICC (@ICC) February 14, 2021

Previous Post

যতটা সম্ভব লক্ষ্য ছোট রেখে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ: মিরাজ

Next Post

জিততে চাই ২৩১, বাংলাদেশের গড়তে হবে রেকর্ড

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
জিততে চাই ২৩১, বাংলাদেশের গড়তে হবে রেকর্ড

জিততে চাই ২৩১, বাংলাদেশের গড়তে হবে রেকর্ড

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD