Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কার শর্তে রাজি নয় বিসিবি

September 21, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কা সফরে শুধু টেস্ট খেলবে বাংলাদেশ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। এর ঠিক এক মাস পর সেখানে মাঠে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। এজন্য নিজেদের প্রস্তুতিও নিতে শুরু করেছে মুমিনুল হকের দল। কিন্তু এরইমেধ্যে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের কঠিন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। যা কোনভাবেই মানতে পারছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তাই সোমবার বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শ্রীলঙ্কার কঠিন শর্ত মেনে খেলতে যাবে না বাংলাদেশ।

লঙ্কা সফরে যেয়ে অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশকে। এরইমধ্যে এ প্রস্তাব সংস্থাটি দিয়েছে বিসিবিকে। তবে সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি টাইগার ক্রিকেট বোর্ড।

আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু। এরপর সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুমিনুলদের। এ সময়ে পরপর তিনবার করোনা টেস্টের ফল নেগেটিভ হলে মাঠে নামার অনুমতি পাবেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব শনিবার বিসিবিকে পাঠিয়েছে। কিন্তু ব্যাপারটি কোনভাবেই মানতে চায় না বিসিবি। এ ব্যাপারে সোমবার পাপন বলেন, ‘যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম-কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এ তথ্য ওদের জানিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা যা ভেবেছিলাম তা ধারের কাছেও নেই। আবার অন্যান্য দেশে যেগুলো চলছে সেগুলোর ধারের কাছেও নেই। অন্যান্য দেশে সাত দিনের কোয়ারেন্টাইনের মধ্যে জিম, ট্রেনিং শুরু করতে পারে। ওদের প্রস্তাবে যেটা দেখলাম ১৪ দিন হোটেলের রুমের থেকেই বের হতে পারবে না। খাওয়ার জন্য বের হতে পারবে না। ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। এটা ছেলে খেলা না। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা যায় না। বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর কোয়ারেন্টাইনের সময়টাতে হোটেলের রুম থেকেও বের হতে পারবে না। তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না। এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি। সে সব জায়গায় তো এমন নেই। তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা জানতে পারছি না! তাহলে সেটা কি?’

বাংলাদেশ দলের লঙ্কা সফরে খেলার কথা তিনটি টেস্ট। যা আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এজন্য এ সিরিজটি মুমিনুলদের জন্য গুরুত্বপূর্ণ। যে কারণে বিসিবি খুব করেই চাইছিল সিরিজটি মাঠে গড়াক। কিন্তু লঙ্কান বোর্ডের শর্তের কারণে শেষ পর্যন্ত টাইগার ক্রিকেট বোর্ডের আশা পূরণ না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

Previous Post

অবশেষে অনুশীলনে ফিরলেন বিদেশি কোচিং স্টাফরা

Next Post

অভ্যস্ত হয়ে উঠেছেন তাইজুল

Related Posts

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান
বিশেষ প্রতিবেদন

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

6
বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

10
সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

9
Next Post
অভ্যস্ত হয়ে উঠেছেন তাইজুল

অভ্যস্ত হয়ে উঠেছেন তাইজুল

Discussion about this post

সর্বশেষ..

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
6

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
9

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD