Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কাকে উড়িয়ে যুবাদের এশিয়া কাপও ভারতের

October 7, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হেসে-খেলে জয়! সত্যিই তাই। একেবারে অনায়াসে শ্রীলঙ্কাকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। সিনিয়র দল গত মাসে দুবাইয়ে বাংলাদেশকে হারিয়ে জিতেছিল এশিয়া কাপ। এবার তাদেরই অনুজরা রোববার ঢাকায় মাতলেন ট্রফি জয়ের আনন্দে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারত।

রোববার মিরপুরের শেরেবাংলায় ফাইনাল ম্যাচটা হয়েছে একেবারে একপেশে। ভারতের সামনে পাত্তাই পায়নি লঙ্কানরা ১৪৪ রানের বড় ব্যবধানে জিতে আনন্দে মেতেছেন সিমরান সিংরা।

দিবা-রাত্রির ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। তারা ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে দল করে ৩০৪ রান। জবাব দিতে নেমে শ্রীলঙ্কান যুবারা ৩৮.৪ ওভারে ১৬০ রানে অলআউট।
ভারতের যুবাদের রান পাহাড়েই চাপে পড়েছে শ্রীলঙ্কা। মিরপুরের উইকেটে যা একটু লড়লেন নিশান মাদুশকা (৪৯) আর নাভোদ পারানাভিথানা (৪৮)। স্পিনার হার্শ তিয়াগির ঘূর্ণি বলের সামনে একেবারেই অসহায় ছিলেন লঙ্কানরা। তার বল খেলতেই পারছিলেন না। হার্শ ১০ ওভারে ৩৮ রানে নেন ৬ উইকেট।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। ফাইনালে ব্যাটসম্যানদের দৃঢ়তায় তিনশ ছাড়ানো সংগ্রহ গড়া দলটি অনায়াস জয় পেয়েছে হার্শ তিয়াগির দারুণ বোলিংয়ে।

শিরোপা নির্ধারণী ম্যাচে ১৪৪ রানে জিতেছে ভারত। ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা থমকে ১৬০ যায় রানে।

ইতিহাস জানাচ্ছে যুব এশিয়া কাপ ক্রিকেটে এটি ভারতের ছয় নম্বর ট্রফি। এবার অপরাজিত চ্যাম্পিয়ন হল তারা।

মিরপুরে রোববার টস জেতার পর থেকেই শুরু হয় ভারতের উল্লাস। দুই ওপেনার গড়েন শতরানের জুটি। যশ্বসী জয়সওয়াল ও অনুজ রাওয়াতের ২৫.১ ওভারে গড়েন ১২১ রানের জুটি। ৭৯ বলে তিন ছক্কা আর চার চারে ৫৭ রান তুলেন রাওয়াত।

এরপর জয়সওয়াল ৮ চার ও ১ ছক্কায় ১১৩ বলে ৮৫ রান করে ধরেন সাজঘরের পথ।শেষ দিকে অধিনায়ক সিমরান সিং ও আয়ুশ বাদোনি ১০ ওভারে ১১৩ রান করেন। সিমরান ৩৭ বলে অপরাজিত থাকেন ৬৫ রানে। ২৮ বলে ৫ ছক্কা আর দুই চারে বাদোনি ৫২।

বড় রান তাড়া করতে নেমে যা একটু লড়লেন নিশান ফার্নান্দো ও নাবোদ পারানাভিথানা। দুই ছক্কা ও এক চারে ৬৭ বলে ৪৯ রান করেন নিশান। ৩২ বলে ৩১ রান সুরিয়াবান্দারা। পারানাভিথানা ৬১ বলে ৪৮ রান করেন।

হার্শ তিয়াগি ৩৮ রানে নেন ৬ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৪/৩ (জয়সওয়াল ৮৫, রাওয়াত ৫৭, পাদিক্কাল ৩১, সিমরান ৬৫*, বাদোনি ৫২*; কালানা পেরেরা ১/৫৫, মালিঙ্গা ০/৫৯, সেনারত্নে ১/৪৫, দুলশান ০/৫৭, ওয়েলালাগে ১/২৪)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ১৬০ (নিশান ফার্নান্দো ৪৯, নিপুন পেরেরা ১২, সুরিয়াবান্দারা ৩১, কালানা পেরেরা ০, নুভানিদু ফার্নান্দো ৪, পারানাভিথানা ৪৮, ওয়েলালাগে ৭, মালিঙ্গা ০, মেন্ডিস ১, সেনারত্নে ১, দুলশান ২*; মোহিত ১/১৮, দেশাই ২/৩৭, হার্শ ৬/৩৮)

ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ রানে জয়ী

Previous Post

লিস্ট ‘এ’ ক্রিকেট বিদায়ী ম্যাচে গেইলের সেঞ্চুরি

Next Post

সাফ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post

সাফ ফুটবলের শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD