Wednesday, July 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শোকের দিনে ক্রিকেটাঙ্গনে খালেদা জিয়ার জন্য দোয়া

December 31, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শোকের দিনে ক্রিকেটাঙ্গনে খালেদা জিয়ার জন্য দোয়া
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ গভীর শোকে নিমজ্জিত। তার প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা। জানাজায় অংশ নেন সর্বস্তরের লাখো মানুষ। মানুষের ঢল ও নীরব আবেগে ফুটে ওঠে জাতির শোক ও শ্রদ্ধা।

রাষ্ট্রীয় শোকের এই দিনে ক্রীড়াঙ্গনেও ছিল সম্মান ও স্মরণের আয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনে আয়োজিত এই দোয়ায় উপস্থিত ছিলেন বিপিএলে অংশ নেওয়া একাধিক ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা ও ক্রীড়া সাংবাদিকরা। ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দরা রনি ও নাসির হোসেন গায়েবানা জানাজায় শরিক হন।

গতকাল ভোর ছয়টায় না ফেরার দেশে পাড়ি জমান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। শোকের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার সহযোগিতা ও উৎসাহ বিসিবি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে। বিবৃতিতে তার আত্মার চিরশান্তি কামনা করা হয়।

শোকের আবহে আবেগ ধরে রাখতে পারেননি বিসিবির সভাপতি ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ক্রিকেটে ভালো ফলের পর খালেদা জিয়া তাদের অফিসে আমন্ত্রণ জানাতেন এবং তার জীবনের সবচেয়ে গৌরবময় মুহূর্ত ছিল রাষ্ট্রীয় পুরস্কার, যা নিজ হাতে তার গলায় পরিয়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। বুলবুল খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতবাসী করার প্রার্থনা জানান।

Previous Post

বিপিএল সূচিতে বড় পরিবর্তন, চট্টগ্রামে মাঠে নামছে না দলগুলো

Next Post

২০২৬ সালের খেলার সূচি, বিশ্বকাপ উন্মাদনায় এক বছর

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

9
আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান
বিশেষ প্রতিবেদন

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

7
বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়
বিশেষ প্রতিবেদন

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

7
Next Post
২০২৬ সালের খেলার সূচি, বিশ্বকাপ উন্মাদনায় এক বছর

২০২৬ সালের খেলার সূচি, বিশ্বকাপ উন্মাদনায় এক বছর

Discussion about this post

সর্বশেষ..

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি

by cricbdadmin
0
9

দীর্ঘ অনিশ্চয়তার পর আবারও বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত হয়ে যাওয়া দ্বিপাক্ষিক...

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

আফগান ক্রিকেটের আকাশে নেমে এলো শোক, চলে গেলেন জাদরান

by cricbdadmin
0
7

এক সময় নতুন এক ক্রিকেট শক্তির উত্থানের প্রতীক ছিলেন তিনি। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে চাপে ফেলা সেই বাঁহাতি পেসার এবার হেরে গেলেন...

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

বিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় জয়

by cricbdadmin
0
7

৬৯ রানে ৮ উইকেট। সেখান থেকে সাধারণত কোনো দল ম্যাচে টিকে থাকার স্বপ্নই দেখে না। কিন্তু হারারের মাঠে জিম্বাবুয়ে শুধু...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

রেকর্ড গড়েও আক্ষেপ নাহিদ রানার

by cricbdadmin
0
3

টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে...

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

অশ্রুতে শেষ বিশ্বকাপ, আবেগঘন বিদায় রোনালদোর

by cricbdadmin
0
9

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আর কখনোই পূরণ হবে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD