Sunday, June 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

June 21, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে এখনও একটি লক্ষ্য বাকি আছে-হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্য সামনে রেখে আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন এনেছে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচে খেলা সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইনকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। সিরিজে পিছিয়ে থাকা অবস্থায় শেষ ম্যাচে নতুন সমন্বয়ের মাধ্যমে ভিন্ন ফল পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে সফরকারীদের সামনে খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দল। রান তাড়ায় একসময় ম্যাচের নিয়ন্ত্রণও ছিল বাংলাদেশের হাতে। কিন্তু শেষ ১০ ওভারে ৯৪ রান প্রয়োজন হওয়ার পরও হাতে আট উইকেট রেখে লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হয় তারা। ফলে লড়াই করেও ৭ রানের হতাশাজনক হার সঙ্গী হয় টাইগারদের।

তাই শেষ ম্যাচে নেমে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতির প্রত্যাশা বাংলাদেশের। বিশেষ করে পেস আক্রমণে তাসকিন ও শরিফুলের ফেরা দলকে বাড়তি শক্তি দিতে পারে। একই সঙ্গে উইকেটকিপার-ব্যাটার হিসেবে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপেও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া কোনো পরিবর্তনের পথে হাঁটেনি। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি আগের দুই ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নেমেছে। সিরিজ নিশ্চিত করার পর এখন তাদের সামনে আরেকটি লক্ষ্য-বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন‍্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

Previous Post

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

Related Posts

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

9
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

6
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার
অনান্য খেলা

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

8

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
3

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

by cricbdadmin
0
6

শুরুর ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশ শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে। সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ফুটবল বিশ্বকাপের সঙ্গে পাল্লা দিয়ে দর্শক টানছে ক্রিকেট

by cricbdadmin
0
8

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে। ৪৮ দলের অংশগ্রহণে চলতি মাসের ১১ জুন শুরু হওয়া এই আসর ঘিরে বাংলাদেশেও চলছে...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

শেষ ম্যাচেও নেই লিটন, নেতৃত্বে থাকছেন হৃদয়

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের জন্য দুঃসংবাদের তালিকা যেন দীর্ঘই হচ্ছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD