Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ মুহূর্তে বয়কট হলে কোটি টাকার শাস্তির মুখে পাকিস্তান

January 28, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে আইসিসি থেকে পাওয়া বার্ষিক ৩১৬ কোটি টাকার লভ্যাংশ হারানোর পাশাপাশি কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনাও জোরালো হচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্র অথবা সোমবার। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর এই বক্তব্য দেন নকভি। সরকারের সঙ্গে আলোচনা শেষ হলেই বোর্ডের অবস্থান পরিষ্কার হবে বলে জানান তিনি।

আইসিসি এই ইস্যুতে ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে সংস্থাটি হাইব্রিড মডেল অনুমোদন করেছিল। সেই অনুযায়ী পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সূচিও প্রকাশ করা হয়েছে। কিন্তু এরপরও যদি পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেটিকে সরাসরি চুক্তিভঙ্গ হিসেবে গণ্য করবে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বড় টুর্নামেন্টের আগে পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। শেষ মুহূর্তে বিশ্বকাপ বর্জন করলে সেই চুক্তি ভাঙা হবে। এর ফলে ভবিষ্যতে আর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাইব্রিড মডেলের দাবি তুলতে পারবে না পাকিস্তান। যেখানে খেলা হবে, সেখানেই খেলতে বাধ্য করা হবে দলটিকে।

এই সিদ্ধান্তের আর্থিক প্রভাবও বিশাল। আইসিসি থেকে প্রতি বছর লভ্যাংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পায় প্রায় ৩১৬ কোটি টাকা। আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, বিশ্বকাপ বয়কট করলে এই পুরো অর্থ কেটে নেওয়া হবে। এতে সরাসরি বড় ধরনের লোকসানে পড়বে পিসিবি।

শুধু বোর্ড নয়, শাস্তির মুখে পড়তে পারেন জাতীয় দলের ক্রিকেটাররাও। বিশ্বকাপ বর্জনের ক্ষেত্রে বাবর আজম, সলমন আলি আঘাদের মতো তারকা ক্রিকেটারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখছে আইসিসি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে তাদের জায়গা শূন্য থাকবে না। আইসিসির পক্ষ থেকে জানা গেছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হতে পারে। ফলে পাকিস্তানের সিদ্ধান্ত শুধু তাদের ক্রিকেট নয়, বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের সঙ্গেও সরাসরি জড়িয়ে যাচ্ছে।

এখন অপেক্ষা শুক্র বা আগামী সোমবারের। সেই সিদ্ধান্তেই স্পষ্ট হবে-পাকিস্তান বিশ্বকাপে নামছে, নাকি কোটি কোটি টাকার ক্ষতি আর দীর্ঘমেয়াদি কড়াকড়ির পথে যাচ্ছে।

Previous Post

পাঁচে পাঁচ, বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

Next Post

সেরা দশে আরও এগোলেন মুস্তাফিজ

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

5
বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

5
বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

7
Next Post
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

সেরা দশে আরও এগোলেন মুস্তাফিজ

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ...

বাংলাদেশে শেষ অ্যাডামস অধ্যায়, সামনে টেইট যুগ?

বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ শন টেইট

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়ছে। জাতীয় দলের সাবেক ফাস্ট বোলিং কোচ শন টেইট মনে করেন, সাম্প্রতিক সময়ে...

বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট

বাংলাদেশ ছাড়ার কারণ জানালেন শন টেইট

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর প্রথমবারের মতো নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক...

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

by cricbdadmin
0
7

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত দুই গোলের ধাক্কায় কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ ১৫ মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD