Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির রূপগঞ্জ

April 13, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ বলের রোমাঞ্চে জিতল মাশরাফির রূপগঞ্জ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বলে বলেই পাল্টে যাচ্ছিল সমীকরণ। কখনও ম্যাচ ঝুঁকছিল লিজেন্ডস অফ রূপগঞ্জের দিকে, কখনও ঢাকার দিকে। নাটকীয় ম্যাচের শেষটাও হলো নাটকীয়ভাবে। শেষ বলে ঢাকার প্রয়োজন ছিল দুই রান। কিন্তু সেটাই সেঞ্চুরিয়ান উমর আমিনকে করতে দেননি চিরাগ জানি। তার দুর্দান্ত শেষ ওভারে নাটকীয় জয় পেল রূপগঞ্জের দলটি। সুপার লিগ নিশ্চিতে পর এই জয়ে আত্মবিশ্বাসের পারদটা আরেকটু উপরে উঠল মাশরাফির দলের।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ঢাকা লেওপার্ডসকে ১ রান হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাট ও বল হাতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম মাতিয়ে রূপগঞ্জের চিরাগ জনি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে চিরাগ জনি এবং সাব্বির রহমানের কল্যাণে ২৬৮ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬৭ রানে থামে ঢাকা লেওপার্ডসের ইনিংস। আর তাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় রূপগঞ্জ। ৭০ বলে ৫২ রানে ইমন ফিরলে রানের চাকা সচল রাখেন সাব্বির রহমান। ৬৬ বলে ৫৪ রানের ইনিংস খেলে সাব্বির ফেরেন আরিফুল ইসলামের বলে।

মিডল অর্ডারে ফারদিন হাসান এবং ইরফান শুক্কুর তেমন রানের দেখা পাননি। তবে অভাব পুষিয়ে দিয়েছেন চিরাগ জনি। তার ৫০ বলে ৫৯ রান চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায় রূপগঞ্জকে। শেষদিকে সোহাগ গাজীর ২৬ এবং মুক্তার আলীর ২৫ রানে ২৬৮ রানে থামে মাশরাফির দল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৮ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। পিনাক ঘোষ ১ ও জসিম উদ্দিন করেন ৫ রান। এরপর দলের হাল ধরেন পাকিস্তানি ক্রিকেটার উমর আমিন। জাকিরুল ইসলাম ১৮ রান করে ফিরে গেলেও উমর সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির পর ১২৮ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি উমর। শেষ বলে তাদের দুই রানের সমীকরণ মেলাতে দেননি বোলার চিরাগ জানি!

ঢাকার হয়ে সাব্বির শিকদার ৬৫ এবং মইন করেন ১৯ রান। শেষ দিকে সোহরাওয়ার্দী শুভও রানের ইনিংস খেলেন। তবে তাতে হার এড়াতে পারেনি দলটি। রূপগঞ্জের হয়ে ২টি উইকেট নেন চিরাগ জানি। এ ছাড়া সোহাগ গাজী ও রাজিবুল ইসলাম নেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৮ (মুনিম ৫, পারভেজ ৫২, সাব্বির ৫৪, ফারদিন ১৩, চিরাগ ৫৯, ইরফান ১২, মাশরাফি ০, জাওয়াদ ১০, সোহাগ ২৬, মুক্তার ২৫; আরিফুল ১০-০-৫০-২, সালাউদ্দিন ১০-০-৬২-০, মইন ১০-১-৩৪-৩, দেলোয়ার ১-১-০-০, সোহরাওয়ার্দি ৮-০-৩৩-১, উমর ৮-০-৬৪-২, রায়হান ৩-০-২৪-০)

ঢাকা লেপার্ডস: ৫০ ওভারে ২৬৭/৬ (পিনাক ১, জসিম ৫, উমর ১২৮*, জাকিরুল ১৮, সাব্বির ৬৪, সোহরাওয়ার্দি ২৫, মইন ১৯; চিরাগ ১০-২-৫৬-২, সোহাগ ১০-২-৩০-১, রাজিবুল ৮-০-৩৮-১, জাওয়াদ ৮-০-৪৩-০, মুক্তার ৫-০-৪০-০, মাশরাফি ৯-০-৫৮-০)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ১ রানে জয়ী

ম্যাচসেরা: চিরাগ জানি

Previous Post

আইসিসির সেরা সাকিব

Next Post

জাতীয় দলে কড়া নাড়ছেন সাব্বির

Related Posts

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

6
আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!
বিশেষ প্রতিবেদন

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

11
Next Post
জাতীয় দলে কড়া নাড়ছেন সাব্বির

জাতীয় দলে কড়া নাড়ছেন সাব্বির

Discussion about this post

সর্বশেষ..

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD