Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ বলের ছক্কায় কাঁদল বাংলাদেশ

March 19, 2018
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শেষ বলের ছক্কায় কাঁদল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দারুণ নাটকীয়তা ছড়িয়েছিল ম্যাচে। শেষ বলে জিততে ভারতের চাই ৫ রান। মনে হচ্ছিল এবার বুঝি জিততে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু দিনেশ কার্তিকের তান্ডবে সব শেষ! ফাইনালে কান্না সঙ্গী হল। শেষ বলের ছক্কায় ট্রফি ভারতের। কার্তিকের এক ছক্কায় স্বপ্ন শেষ!
সেই একইভাবে ফাইনাল ম্যাচে ব্যর্থতাই সঙ্গী হল বাংলাদেশের। আগের ৫বারের মতো এবারো শিরোপা লড়াইয়ে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ল দল। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের ৪ উইকেটে হারিয়ে নিদহাস ট্রফির শিরোপা জিতল ভারত। শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তির এই আয়োজনে উৎসবে মাতল রোহিত শর্মার দল।

এনিয়ে ভারতের কাছে ৮টি টি-টুয়েন্টি খেলে সবকটিতে হারল বাংলাদেশ।

১৬৬ রান পুঁজি নিয়ে খুব বেশি লড়তে পারল না বাংলাদেশ। রোহিত শর্মার একাই সব শেষ করে দেন। ভারত অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৬ রান। তবে দিনেশ কার্তিকের ৮ বলে ২৯ রানের তান্ডবের কাছেই হেরেছে বাংলাদেশ।

এর আগে ব্যাট হাতে দারুণ লড়েছেন সাব্বির রহমান। ব্যাটে রান না থাকায় এমনিতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছিল। এই ম্যাচে খারাপ খেললে হয়তো জাতীয় দল থেকেই ছেটে ফেলা হতো তাকে। কিন্তু বড় মঞ্চে এসে নিজেকে ফিরে পেলেন সাব্বির। নিদহাস ট্রফির ফাইনালে রোববার ভারতের বিপক্ষে ব্যাট হাতে করলেন ৭৭ রান।
সাব্বির ওয়ানডেতে আগের অর্ধশতক গতবছর মে মাসে। টি-টুয়েন্টিতে হাফসেঞ্চুরি আরও আগে, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। অবশেষে রোববার কথা বলল তার ব্যাট। সাব্বির তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। মিডলঅর্ডারে মুশফিকের সঙ্গে ৩৫ রানের এবং মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গ ৩৬ রানের জুটি গড়েন। সাকিবের সঙ্গে মিলে ২৯ রান তুলেন।

সাব্বির শেষ পর্যন্ত ৫০ বলে ৭ চার, চারটি ছয়ে ৭৭ করে ফিরেন সাব্বির। আর ১৬ বলে ২১ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ ধরলেন সাজঘরের পথ। নিদহাস ট্রফির ফাইনালে রোববার বাংলাদেশ তুলল ৮ উইকেটে ১৬৬ রান। এই ম্যাচে টি-টুয়েন্টি এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। কলম্বোতে ভারতের বিপক্ষে নামার আগে হাজার থেকে ৪ রান দূরে ছিলেন তিনি।

ইতিহাস জানাচ্ছে চতুর্থ বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে হাজার রান পূর্ণ করেন তিনি। রিয়াদের এটি ৬৭তম টি-টুয়েন্টি ম্যাচ।

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ:
২০ ওভারে ১৬৬/৮ (তামিম ১৫, লিটন ১১, সাব্বির ৭৭, সৌম্য ১, মুশফিক ৯, মাহমুদউল্লাহ ২১, সাকিব ৭, মিরাজ ১৯*, রুবেল ০, মুস্তাফিজ ০*; উনাদকাট ২/৩৩, সুন্দর ১/২০, চেহেল ৩/১৮, ঠাকুর ০/৪৫, শঙ্কর ০/৪৮)

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রোহিত ৫৬, ধাওয়ান ১০, রায়না ০, রাহুল ২৪, পান্ডে ২৮, শঙ্কর ১৭, কার্তিক ২৯*, সুন্দর ০*; সাকিব ১/২৮, মিরাজ ০/১৭, রুবেল ২/৩৫, নাজমুল ১/৩২, মুস্তাফিজ ১/২১, সৌম্য ১/৩৩)

ফল: ভারত ৪ উইকেটে জয়ী

Previous Post

হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

Next Post

কান্নায় লাভ দেখেন না সাকিব

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
BCB asks Sakib to comeback from CPL

কান্নায় লাভ দেখেন না সাকিব

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD