Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শেষটাতেও সমীকরণ মিলল না

May 13, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষটাতেও সমীকরণ মিলল না
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষটাতে সমীকরণ মিলল না! সুপার লিগের পথ চলাটাও মসৃন হলো না! টানা জিতে সুপার লিগ নিশ্চিত করলেও আসল লড়াইয়ে পিছিয়ে পড়ে সর্বনাশ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) শেষ ম্যাচেও হেরে গেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে তাদের শেষ ম্যাচ ৪ উইকেটে হারাল মোহামেডান।

টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯৮ রান করে মাশরাফি বিন মর্তুজার রুপগঞ্জ। সাব্বির রহমান খেলেন ৮২ রানের দেখার মতো এক ইনিংস। জবাবে নেমে সৌম্যর সেঞ্চুরি, রুবেল মিয়ার ফিফটি সঙ্গে মাহমুদউল্লাহর ফিনিশিং। তার পথ ধরে জয় মোহামেডানের।

সৌম্য-রুবেল ওপেনিংয়ে করেন ১৮১ রান। রুবেল ৮৭ আর সৌম্য চার বছর পর লিস্ট ‘এ’র সেঞ্চুরি করেন। ১০২ রানে আউট তিনি। ৭টি চার ও ৪টি ছয়ে সাজানো ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদ ৬ চার ও ৩ ছয়ে ৪২ বলে ৬১ রান করে অপরাজিত। লিজেন্ডপস অব রূপগঞ্জের হয়ে মুক্তার আলী নেন ২ উইকেট।

দিনের শুরুতে সাব্বির রহমান-ইরফান শুক্কুরের ফিফটিতে ভাল স্কোর পায় রূপগঞ্জ। ৯০ বলে সর্বোচ্চ ৮২ রান তুলেন সাব্বির। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো ইনিংস। ইরফান ৭৩ বলে ৭৮। চার ছিল ৫টি আর ছয় ৩টি। ফারদিন হাসান ৪৪ ও চিরাগ জানি ৩৩ রান করেন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু জায়েদ রাহী।

এবারের লিগে ধারাবাহিক সাফল্যে টুর্নামেন্টের সেরা হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ জানি। ব্যাটে-বলে দারুণ সফল ছিলেন তিনি। ১৫ ইনিংসে করেছেন ৬৬৯ রান। বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD