Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘শেখার’ মুডে আর থাকতে চান না মুমিনুল

March 19, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘শেখার’ মুডে আর থাকতে চান না মুমিনুল
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত দুই দশক ধরে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এখনও বলার মতো তেমন সাফল্য অর্জন করতে পারেনি দলটি। তারপরও প্রতিবারই টাইগারদের কন্ঠে শোনা যায় শেখার বানী। তবে এবার আর তেমনটা বলতে চান না মুমিনুল হক। এখন ম্যাচ জেতার সময় এসেছে বলে মনে করেন সাদা পোশাকে দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে মুমিনুল বলেছেন, আর ‘শেখার’ মুডে আর থাকতে চাই না, এবার থেকে জিততে হবে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর মুমিনুল সাফ বলেছিলেন, ২০ বছর ধরে টেস্ট খেললেও কোনো উন্নতি হয়নি বাংলাদেশ দলের। সঙ্গে আরও জানিয়েছিলেন, মৃত্যুর আগপর্যন্ত থাকে উন্নতির সুযোগ। এবার সেই তিনিই বেরিয়ে এসেছে শেখার বৃত্ত থেকে। তার মতে, ২০ বছর পরেও যদি শিক্ষানবীশ পর্যায়ে থাকতে হয়, তাহলে আগামী দশ বছরের মধ্যে দেশের ক্রিকেটে আর কিছু বাকি থাকবে না। তাই যত বেশি সম্ভব জয়ের দিকেই এখন মনোযোগ তার, ‘আমি আর শিখতে চাই না। আমরা গত ২০ বছর ধরে শিখছি। এখন যদি আরও ১০ বছর শিখতে হয়, তাহলে আমাদের ক্রিকেট ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। এই শেখার পুরো প্রক্রিয়াটাই মূল্যহীন, যদি আপনি জিততে না পারেন।’

র‌্যাংকিংয়ে উন্নতির জন্য জিততে চান মুমিনুল, ‘আমাদেরকে দ্রুত শিখতে হবে এবং সেটা মাঠে করে দেখাতে হবে। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি আমাদের র‍্যাংকিং বাড়াতে না পারি, তাহলে এই শেখা কিংবা অভিজ্ঞতার কোনো মানে নেই। আমাদের এখন টেস্ট ক্রিকেট শেখার চেয়ে জিততে হবে বেশি।’

এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। এজন্য নিজেকে প্রস্তুত করছেন মুমিনুল। এ নিয়ে তিনি বলেছেন, ‘আমি নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি। টেস্ট স্কোয়াডের কয়েকজন সদস্য এখানে আছে, বাকিরা বেশিরভাগই নিউজিল্যান্ডে। আমার মতে, এই সময়টার মধ্যে নিজেদের টেকনিক্যাল দুর্বলতাগুলো শুধরে স্কিল বাড়ানোর সুবর্ণ সুযোগ।’

শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় ক্রিকেট লিগে খেলে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করবেন মুমিনুল। এ ব্যাপারে এ বাঁহাতি বলেছেন, ‘ম্যাচ খেলা ছাড়া আপনি যথাযথ প্রস্তুতি নিতে পারবেন না। আমি মনে করি, জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে আমাদের ভালো প্রস্তুতি হতে পারে। আমি বুঝতে পারছি যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে ইনজুরিতে থাকায় বেশি ম্যাচ খেলতে পারিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে আমি দুইটি চারদিনের ম্যাচ খেলব। আশা করছি প্রস্তুতিটা ভালো হবে।’

মুমিনুল মনে করেন, বাংলাদেশের জন্য লঙ্কা সফর বেশ চ্যালেঞ্জিং হবে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি মনে করি পুরো টেস্ট সিরিজটাই চ্যালেঞ্জিং হবে। কারণ আমরা প্রায় এক বছর পর (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) টেস্ট খেলেছি এবং ফল নিজেদের পক্ষে রাখতে পারিনি। নিউজিল্যান্ডে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলে আসার পর কয়েকজন ছোট বিরতি নিয়ে টেস্ট স্কোয়াডে যোগ দেবে। এটাও একটা চ্যালেঞ্জ হবে। কারণ খুব কম সময়ের মধ্যে তাদেরকে লঙ্গার ভার্শনের সঙ্গে মানিয়ে নিতে হবে।’

Previous Post

সিরিজ বাংলাদেশ ইমার্জিং দলের

Next Post

২১ এপ্রিল লঙ্কা সফরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
২১ এপ্রিল লঙ্কা সফরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ

২১ এপ্রিল লঙ্কা সফরে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD