Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শূন্যর রেকর্ডে সাকিব!

May 24, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছয় মাস পর মাঠে ফিরে মাত্র দুই ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেলেন তিনি। আর দুটোতেই কীনা সাকিব আল হাসান ফিরেছেন শূন্য রানে। একবার গোল্ডেন ডাক, আরেকবার সেই পুরনো পরিণতি। শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের জয়ে সাকিব অবদান রেখেছেন শুধুই এই ‘ডাক’-এর মাধ্যমে।

এটিই ছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম শূন্য রানে আউট হওয়া। ফলাফল? বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফেরার রেকর্ড এখন সাকিবের।

এর আগে তালিকায় শীর্ষে ছিলেন সৌম্য সরকার-২৩২ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট। সাকিব সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন ৪১০ ইনিংসে। সৌম্য অবশ্য অনেক কম ইনিংসেই কাছাকাছি পৌঁছে গেছেন, যা ভবিষ্যতে রেকর্ড আবার ঘুরে যাওয়ার ইঙ্গিতও দিচ্ছে।

শুধু সাকিব-সৌম্য নয়, ‘ডাক’-এর এই তালিকায় বাংলাদেশের আরও পরিচিত নাম রয়েছে। ইমরুল কায়েস- ২২ বার, তামিম ইকবাল- ২০ বার ও মুশফিকুর রহিম- ১৯ বার।

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ রয়েছে ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনের নামে-৪৮ বার। রশিদ খান (৪৫) ও অ্যালেক্স হেলস (৪৪) আছেন এরপরই।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘ডাক’

সাকিব আল হাসান – ৩২ (৪১০ ইনিংস)
সৌম্য সরকার – ৩১ (২৩২ ইনিংস)
ইমরুল কায়েস – ২২ (১৭৪ ইনিংস)
তামিম ইকবাল – ২০ (২৮০ ইনিংস)
মুশফিকুর রহিম – ১৯ (২৬৫ ইনিংস)

Previous Post

আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে হান্নান সরকার!

Next Post

ফেরার দিনেই আইফোন জিতলেন রিশাদ

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
ফেরার দিনেই আইফোন জিতলেন রিশাদ

ফেরার দিনেই আইফোন জিতলেন রিশাদ

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD