Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার লিগে গাজী ট্যাংকের দুর্দান্ত শুরু

November 23, 2013
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সুপার লিগে গাজী ট্যাংকের দুর্দান্ত শুরু
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দারুণ জয় দিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ শুরু করল গাজী ট্যাংক ক্রিকেটার্স। বুধবার তারা ১৪২ রানে অনায়াসে হারাল কলাবাগান ক্রিকেট একাডেমিকে। দিনের আরেক ম্যাচে মোহামেডানের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে শেখ জামাল। প্রাইম ব্যাংক সিসির বিপক্ষে ৫৬ রানে জিতেছে প্রাইম দলেশ্বর।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী ট্যাংক ক্রিকেটার্স টস জিতে ব্যাট করতে নেমে গাজী ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৩৩৭ রানের বড় স্কোর। এবারের লিগে এটিই যে কোন ক্লাবের সর্বোচ্চ রান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন রাকিবুল হাসান। ৯৮ রানে অপরাজিত ছিলেন তিনি। খেলেন মাত্র ৬৪ বল। সেঞ্চুরির জন্য শেষ দুই বলে দরকার ছিল দুটি ছক্কা। কিন্তু রাকিবুলের ব্যাট থেকে আসে ১টি ছক্কা ও ১টি চার।  আফতাব আহমেদ করেছেন ৫৩। অন্য ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকে এসেছে ৬৪। গাজী ট্যাংকের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই রায়ান টেন ডোশেট করেন ২৬ বলে ৫৪। জবাবে ব্যাট করতে নেমে কলাবাগান ৪৫.৩ ওভারে ১৫৬ রান ৯ উইকেট হারিয়ে তুলে ১৯৫ রান।

সংক্ষিপ্ত স্কোর
গাজী ট্যাংক : ৩৩৭/৪, ৫০ ওভার (ইমরুল ৬৪, আফতাব ৫৩, মরগান ১১, রকিবুল ৯৮*, মাহমুদউল্লাহ ৩৮, ডোশেট ৫৪*; শরীফ উল্লাহ ১/৪৬, অভিষেক ১/২৮)।
কলাবাগান : ১৯৫/১০, ৪৫.৩ ওভার (শরীফ উল্লাহ ৫৫, নুরুজ্জামান ২৬, সাগীর হোসেন ৭০*; রুবেল ২/১৪, আরাফাত সানি ৩/৪৫)। ফল : গাজী ট্যাংক ১৪২ রানে জয়ী। ম্যাচসেরা : রকিবুল হাসান।
সাভারের বিকেএসপি দুই নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল। মোহামেডান ৪৬ ওভারে অলআউট হয়ে তুলে মাত্র ১৬৫ রান। ৪ উইকেট নিয়েছেন শুভাশিষ রায়। জবাবে ব্যাট করতে নেমে শেখ জামাল  ৩৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ১৬৫/১০, ৪৬ ওভার (সামিত প্যাটেল ২৩, আসঘার ২১, মাশরাফি ৪৯, মুকতার ২৬; শুভাশীষ ৪/৩০, ইলিয়াস সানি ২/২৪, তানভির ৩/২৬) শেখ জামাল : ১৬৭/৬, ৩৪.২ ওভার (জহুরুল ৩৩, জুনায়েদ ২১, মুনাবিরা ২০, মুশফিক ৪৪*, স্টিভেন ক্রোক ১৮, ইলিয়াস সানি ১৭; রহমত শাহ ৩/৩৮, হাবিবুর ২/১৭)। ফল : শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা : শুভাশীষ রায়।
ফতুল্লায় বুধবারের সুপার লিগের আরেক ম্যাচে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ প্রাইম দলেশ্বর। ব্যাট করতে নেমে প্রাইম দলেশ্বর নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছে ২৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক সিসি ৪৯.৩ ওভারে অলআউট হয়ে করে ১৮৮ রান।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ২৪৪/৭, ৫০ ওভার (মেহেদি ৪৯, জোসুয়া কোব ৩৮, মালান ৪০, সিলভা ২৩, ফরহাদ রেজা ৪৩*, সোহাগ গাজী ১৭; এনামুল জুনিয়র ৩/৫৩, শেহান জয়াসুরিয়া ২/৪১)।
প্রাইম ব্যাংক : ১৮৮/১০, ৪৯.৩ ওভার (শেহান জয়াসুরিয়া ৪৫, মাহমুদুল হাসান ৩৪, তাপস বৈশ্য ২৫; ফরহাদ রেজা ৩/৩৩, সাব্বির রহমান ২/৩১) ফল : প্রাইম দোলেশ্বর ৫৬ রানে জয়ী। ম্যাচসেরা : ফরহাদ রেজা।

Previous Post

সুপার লিগে শেখ জামাল

Next Post

ক্রিকেট-বলিউড মিলেমিশে একাকার..

Related Posts

অপেক্ষার বদলে কাজের পথে হাসান মাহমুদ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিজেন্ডস তারকা এবার ইংল্যান্ডে, কেন্টে খেলবেন হাসান

3
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে শিরোপার লড়াই

10
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

6
Next Post
ক্রিকেট-বলিউড মিলেমিশে একাকার..

ক্রিকেট-বলিউড মিলেমিশে একাকার..

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD