Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুরু হয়ে গেলো এইচপির ক্যাম্প

May 24, 2023
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শুরু হয়ে গেলো এইচপির ক্যাম্প
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

শুরু হয়ে গেলো এ বছরের বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রথম পর্ব। বুধবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। প্রথম পর্বে থাকছে মাসব্যাপী পরিকল্পনা। ফিটনেস ট্রেনিং এরপর হবে স্কিল ট্রেনিং। ঢাকার পর রাজশাহী ও বগুড়াতে হবে এইচপির ক্যাম্প।

এবার এইচপির ক্যাম্পে আছেন নতুন কোচ ডেভিড হেম্প। বারমুডার সাবেক ক্রিকেটার কাউন্টিতে গ্ল্যামারগনের হয়ে খেলেছেন।বাংলাদেশে যোগদানের আগে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে তিনি কাজ করেছেন দুই বছর। ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে বিসিবির। ক্রীড়া মনোবিজ্ঞানী ডক্টর ডেভিড স্কটও থাকছেন এই ক্যাম্পে!

বুধবার রিপোর্টিংয়ের পর ফিটনেস ট্রেনিং করল দল। ২৪ থেকে ৩১ মে পর্যন্ত হবে ফিটনেস ট্রেনিং। তারপর রাজশাহীতে ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত ক্যাম্প। তারপর বগুড়ায় ৯ থেকে ২৬ জুন ক্যাম্প!

মিরপুরে ক্যাম্পের প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন হেম্প। তিনি বলেন, ‘আমরা শুধু মঞ্চ দিতে পারি। যেখানে পরবর্তী ধাপের জন্য ক্রিকেটাররা শিখতে পারে। যাতে তারা জাতীয় দলে প্রতিনিধিত্ব করতে পারে। কতজন ক্রিকেটার পরবর্তী ধাপে গেল, সেটাই সাফল্যের মাপকাঠি। গুরুত্বপূর্ণ হল, তারা যেন পরবর্তী ধাপ থেকে বাদ না পড়ে।’

বাংলাদেশে নিয়োগ পেয়ে ইতোমধ্যেই হাথুরুসিংহের সঙ্গে কথা বলেছেন হেম্প। জেমি সিডন্সের সঙ্গেও। এইচপি স্কোয়াডের এই দলটি এসিসি ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে। যেটি হবে শ্রীলঙ্কায়।

এইচপি স্কোয়াড-

ব্যাটসম্যান: তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, আইচ মোল্লা, অমিত হাসান, প্রান্তিক নওরোজ নাবিল, আব্দুল্লাহ আল মামুন।

স্পিনার: রাকিবুল হাসান, হাসান মুরাদ, রিশাদ হোসেন, আরিদুল ইসলাম আকাশ, নাঈম আহমেদ, টিপুল সুলতান, নাঈম হোসেন সাকিব।

পেস বোলার: নাহিদ রানা, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মৃতু‌্যঞ্জয় চৌধুরী, আসাদুল্লাহ হিল গালিব।

উইকেট রক্ষক: আকবর আলী ও প্রীতম কুমার।

কোচিং স্টাফ
ডেভিড হেম্প (প্রধান ও ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (সহকারী বোলিং কোচ), গোলাম মর্তুজা (ফিল্ডিং ও উইকেট কিপিং কোচ), তুষার কান্তি হাওলাদার (ট্রেনার), খাদেমুল ইসলাম শাওন (ফিজিও), নাসির আহমেদ নাসু (অ্যানালিস্ট), ড. ডেভিড স্কট (ক্রীড়া মনোবিজ্ঞানী) ও খাইরুল ইসলাম (ফিজিও)

Previous Post

প্রথমবারের মতো সাকিব শ্রীলঙ্কান লিগে

Next Post

সাকিবের ব্যাটিং-বোলিং মিস করবে বাংলাদেশ

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
সাকিবের ব্যাটিং-বোলিং মিস করবে বাংলাদেশ

সাকিবের ব্যাটিং-বোলিং মিস করবে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD