Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শীর্ষে সাকিব-তামিম

May 16, 2023
in বিশ্বকাপ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে সাকিব-তামিম
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের এই মৌসুমের পথচলা শেষ বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরল টাইগাররা। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে থেকে শেষ করল বাংলাদেশ। এই মিশনে দলের দুই সফল ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সবচেয়ে বেশি রান করেছেন তামিম। সুপার লিগে সবচেয়ে বেশি উইকেট তুলেছেন সাকিব আল হাসানের।

মোট ২৪ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ওয়ার্ল্ড কাপ সুপার লিগে ২৪ টি ম্যাচ খেলবে প্রতিটি দেশ। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস শেষ করেছে তাদের মিশন।

বিশ্বকাপের জন্য টিকিট পাওয়া ৮ দেশ চূড়ান্ত হয়েছে। যারা পয়েন্ট তালিকার শীর্ষ আটে তারাই সরাসরি চলতিবিছরের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। স্বাগতিক হিসেবে এমনিতেই ২০২৩ বিশ্বকাপ খেলবে ভারত। বাকি ৭ দেশ- বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

ওয়ার্ল্ড কাপ সুপার লিগ মিশনে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। ২৪ ম্যাচে ৩৪.০৪ গড়ে ৭৬.২৪ স্ট্রাইক রেটে ৭৮৩ রান করেছেন অধিনায়ক। ৬ ফিফটির সঙ্গে ১ সেঞ্চুরি। শীর্ষে পাকিস্তানের বাবর আজম। পাকিস্তান অধিনায়ক ২১ ম্যাচে ১৪৫৪ রান। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর, ২৪ ম্যাচে ১০৬২।

বাংলাদেশিদের মধ্যে তামিমের পরই মুশফিকুর রহিম। ২১ ম্যাচে ৭৫৫ রান। ২৩ ম্যাচে লিটন দাস ৬৫৫। ২০ ম্যাচে সাকিব আল হাসান ৬১৯।

বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল সাকিব আল হাসান। নিয়েছেন ৩১ উইকেট। শীর্ষে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, ১৮ ম্যাচে ৪১ উইকেট। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ। ২৩ ম্যাচে ৩০ উইকেটে। ২০ ম্যাচে মুস্তাফিজ তুলেছেন ২৭ উইকেট। মাত্র ১৮ ম্যাচ খেলে ২৬ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

Previous Post

সাকিব-তামিমদের স্বস্তির মৌসুম

Next Post

জুনেই আসছে আফগানিস্তান

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
জুনেই আসছে আফগানিস্তান

জুনেই আসছে আফগানিস্তান

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD