Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেবে বিসিবি

March 9, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেবে বিসিবি
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আবারও মাঠের ক্রিকেটে ফিরতে চান শাহাদাত হোসেন। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান তিনি। এরইমধ্যে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির কাছে আবেদনও করেছেন এ পেসার। সোমবার সংস্থাটির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, শাহাদাতের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

এরআগে জাতীয় ক্রিকেট লিগের সবশেষ আসরে সতীর্থের গায়ে হাত তুলে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন শাহাদাত হোসেন রাজীব। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। এ ছাড়া ৩ লাখ টাকা আর্থিক জরিমানাও দিতে হয় তাকে।

গত এক বছর নিষিদ্ধ থাকায় ক্রিকেট থেকে দূরে শাহাদাত। যে কারণে আর্থিকভাবে সমস্যায় পড়েছেন তিনি। এরমধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার মা। তাই এখন তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন শাহাদাতের। যে কারণে এ পেসার নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান। ফিরতে চান মাঠের ক্রিকেটে। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন তিনি। ব্যাপারটি নিয়ে ভাবছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

জাতীয় লিগে খেলে মায়ের চিকিৎসা করাতে চান শাহাদাত। এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে সকল প্রকার সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তারপরও খেলার বাইরে থাকায় প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পাচ্ছেন না এ ডানহাতি পেসার। তাই বোর্ডের কাছে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদনও করেছেন তিনি।

শাহাদাতের শাস্তি মওকুফের ব্যাপার নিয়ে সংবাদমাধ্যমে আকরাম খান বলেছেন, ‘এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। ডিসিপ্লিনারী কমিটির চেয়ারম্যান যিনি আছেন তাকে এই প্রস্তাবটা দেব যেন ওকে ক্ষমা করে দেয়া হয়। মনে হচ্ছে এটা হয়ে যাবে। যেহেতু ওর মা অসুস্থ এবং চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। আশা করছি শাস্তি উঠে গেলেই ক্রিকেটে ফিরতে পারবে শাহাদাত।’

সবশেষবার জাতীয় দলের হয়ে ২০১৫ সালের মে মাসে মাঠে নেমেছিলেন শাহাদাত। এরপর তিনি নিয়মিতই খেলছিলেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু গত জাতীয় লিগে সতীর্থ খেলোয়াড়ের গায়ে হাত তোলার কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তবে পরে এই শাস্তি থেকে দুই বছর স্থগিত করেছিল বিসিবি। আর এবার মানবিক কারণে বাকি থাকা তিন বছরের শাস্তির ১৬ মাসের মধ্যেই মুক্ত হয়ে যাচ্ছেন শাহাদাত।

আগামী মার্চে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলতে চান শাহাদাত। কয়েক দিন ধরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনও করছিলেন তিনি। তবে বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা তাকে মাঠ ব্যবহারে নিষেধ করে দিয়েছেন। যেহেতু শাহাদাত নিষিদ্ধ, তাই নিয়ম অনুযায়ী সেখানে অনুশীলন করতে পারার কথা নয় তার।

শাহাদাত জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলে তার উইকেট সংখ্যা ১২৩।

Previous Post

ডিপিএল হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে

Next Post

সাকিব-মুস্তাফিজের আইপিএল সূচি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
সাকিব-মুস্তাফিজের আইপিএল সূচি

সাকিব-মুস্তাফিজের আইপিএল সূচি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD