শাহরুখ খান-কাজল রসায়ন মানেই বক্স অফিসে আলোড়ন, তুমুল হিট! ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে’ জুটিকে দারুণ পছন্দ ভক্তদের। শুক্রবার মুক্তি পাচ্ছে এই জুটির নতুন সিনেমা ‘দিলওয়ালে’৷
তার আগে সিনেমাটি দেখতে বন্ধু শেন ওয়ার্নকে আমন্ত্রণ জানালেন কিং খান। সাংবাদিক পিয়েরস মর্গানকেও মুভিটি দেখতে বললেন তিনি, ‘এত তর্কের কি আছে বন্ধুরা? এক কাজ করো তোমরা দু’জনেই দিলওয়ালে দেখো।’
বলা দরকার রোহিত শেঠির পরিচালনায় এই সিনেমাটি রোমান্টিক ধাঁচের কমেডি সিনেমা। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে।



