দু’জন দুই প্রজন্মের। একজন প্রজাপ্রতির মতো উড়েছেন বক্সিং রিংয়ে। অন্যজন টেনিস কোর্টে এখন উড়ছেন। তাদের একফ্রেমে নিয়ে আসলেন বিজ্ঞাপন নির্মাতারা।
মারিয়া শারাপোভা, মোহাম্মদ আলীকে পোর্শের বিজ্ঞাপনে দেখা যাবে।
জানা গেছে পোর্শের নতুন ৯১১ মডেলের গাড়ির বিজ্ঞাপনে থাকছেন শারাপোভা ও কিংবদন্তি আলী। নির্মাতারা দেখাতে চাইছেন একমাত্র সেরারাই সেরাদের বিরুদ্ধে লড়তে পারে পোর্শে।
তাদের ৯১১ মডেলের গাড়ির বিকল্প ৯১১ মডেলের গাড়ি। শিগগিরই টিভি পর্দায় দেখা যাবে এই বিজ্ঞাপন।



