Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শর্তে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ

September 28, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শর্তে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

লম্বা সময় পর শ্রীলঙ্কা সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের কঠিন কোয়ারেন্টাইন শর্তের কারণে টাইগার এ সফর পড়ে চরম অনিশ্চয়তায়। তবে বিসিবি আশাবাদী ছিল। তাই লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে শর্ত শিথিলের আবেদন করে। তাতে অবশ্য তেমন সাড়া মেলেনি। তাই সোমবার বাধ্য হয়েই সংস্থাটির সভাপতি ঘোষণা দেন, আপাতত লঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ।

এরআগে লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, শ্রীলঙ্কা সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে টাইগারদের হোটেলের বাইরে যাওয়ার কোন সুযোগ থাকবে না। কিন্তু এ ব্যাপারটি মেনে নিতে পারেনি বিসিবি। তাই ব্যাপারটি নতুন করে ভাবতে সংস্থাটি প্রস্তাব দেয় লঙ্কানদের। কিন্তু তাতে তেমন কাজ হয়নি। যে কারণে সোমবার নিজেদের অবস্থান পরিষ্কার করলো বিসিবি।

আপাতত না গেলেও পরবর্তীতে সুযোগ বুঝে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলতে যাবে। এজন্য দেশটির ক্রিকেট বোর্ডকে নতুন সূচির জন্য চিঠি দিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে আপাতত না যাওয়ার ব্যাপারে সোমবার নাজমুল হাসান মিরপুর সংবাদ সম্মেলনে বলেন, ‘শ্রীলঙ্কা বাংলাদেশের দেওয়া সব প্রস্তাবেই রাজি হচ্ছে। শুধু মানতে চাচ্ছে না একটা শর্ত। যেটা হলো কোয়ারেন্টাইন শিথিলের শর্ত। শ্রীলঙ্কার নিয়ম অনুযায়ী, যেকোন ব্যক্তিকে সেখানে গিয়ে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোটেল থেকে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে তাই শ্রীলঙ্কা সফর হচ্ছে না।’

এরআগে গতকাল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাইডলাইন ইস্যুতে তৈরি হওয়া অনিশ্চয়তা না কাটায় সেখানে যেতে পারেনি টিম টাইগার্স। উল্টো ক্রিকেটারদের অনুশীলন তিনদিনের জন্য বন্ধ করে বিসিবি।

করোনা না থাকলে চলতি বছরের জুলাইয়ে তিন ম্যাচের টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যেত বাংলাদেশ। পরে অবশ্য শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে এ সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা হয়। এক পর্যায়ে আগামী অক্টোবরে দুই দলের তিন ম্যাচের সিরিজের দিন ধার্য্য হয়। যদিও সূচি চূড়ান্ত হয়নি। যে কারণে এ সিরিজ মাঠে গড়ানো নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সোমবার সেটাই সত্যি হল।

Previous Post

‘শ্রীলঙ্কার দেয়া ১৪ দিনের কোয়ারেন্টিন শর্ত মানা সম্ভব নয়’

Next Post

BCB calls off Sri Lanka series for now

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
বিপদে ভারত ছাড়া সব দেশের ক্রিকেট বোর্ড

BCB calls off Sri Lanka series for now

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD