Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

March 15, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার আর সমীকরণ মিলল না। জয়ের ছন্দে থাকা দলটি হেরে গেল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে এসে জয়ের ছন্দ হারালো লিজেন্ডস অব রূপগঞ্জ। চতুর্থ রাউন্ড পর্যন্ত শীর্ষে থাকা দলটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ শনিবার হেরে গেল ৯৪ রানে।

মিরপুরের শেরেবাংলায় অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে ৩৭.২ ওভারেই ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। টানা চার জয় তুলে নিল তামিম ইকবালের দল।

২৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। দলীয় ১৯ রানের মাথায় ফেরেন তানজিদ হাসান তামিম (১১)। সৌম্য সরকারও (১১) যেতে পারেননি বেশি দূর!

ফর্মে থাকা সাইফ হাসান আরও হতাশ করে কোন রান না তুলেই ফেরেন সাজঘরে! ৫৭ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি।

এরপর শেখ মেহেদী হাসান (৪৩) ও জাকের আলি অনিক (২৫) চেষ্টা করলেও দলকে টানতে পারেননি। মাত্র ৩৭.২ ওভারেই ১৫৯ রানে অলআউট হয় রূপগঞ্জ। মোহামেডানের হয়ে মেহেদী হাসান মিরাজ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৫৩ রান। অধিনায়ক তামিম ইকবাল (২৮) ও রনি তালুকদার (৩৬) দলকে ভালো শুরু এনে দেন। এরপর তাওহিদ হৃদয় (৬৬) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৪২) ৬৩ রানের জুটি দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয়। তবে মুশফিকুর রহিম আবারও ব্যর্থ (১ রান)।

রূপগঞ্জের হয়ে শরিফুল ইসলাম ৪ উইকেট নেন। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতায় ছন্দে থাকা দলটি দেখল হারের মুখ।

টানা চার ম্যাচ জিতে শীর্ষে থাকা রূপগঞ্জ হারের ধাক্কায় এখন চতুর্থ স্থানে নেমে গেছে। অন্যদিকে মোহামেডান আছে পয়েন্ট টেবিলের দুইয়ে।

সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৫৩/৯ (তাওহিদ হৃদয় ৬৬, মাহিদুল ইসলাম অঙ্কন ৪২, শরিফুল ইসলাম ৪/৫৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৫৯/১০ (শেখ মেহেদী হাসান ৪৩, জাকের আলি অনিক ২৫, মেহেদী হাসান মিরাজ ৪/৩৮)
ফল: মোহামেডান ৯৪ রানে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ

Previous Post

গাজী গ্রুপ ক্রিকেটার্সের টানা চার জয়

Next Post

আবাহনীর দাপুটে জয়, ব্রাদার্সকে উড়িয়ে দিল ৮০ রানে

Related Posts

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2
Next Post
আবাহনীর দাপুটে জয়, ব্রাদার্সকে উড়িয়ে দিল ৮০ রানে

আবাহনীর দাপুটে জয়, ব্রাদার্সকে উড়িয়ে দিল ৮০ রানে

Discussion about this post

সর্বশেষ..

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD