Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শফিউলের ক্যারিয়ারসেরা বোলিং

March 12, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
শফিউলের ক্যারিয়ারসেরা বোলিং
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) শুরুতেই বল হাতে দাপট দেখালেন শফিউল ইসলাম। ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন এই পেসার। তার দাপটে গাজী গ্রুপ ক্রিকেটার্স পথ হারাল। তুলল মামুলি স্কোর। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে নেমে রকিবুল হাসান পথ দেখালেন দলকে। মোহামেডান পেয়ে গেল অনায়াস জয়।

শনিবার ডিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে রকিবুলের মোহামেডান। ১৮৩ রানের টার্গেটে নেমে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরো নোঙর করে ঐতিহ্যবাহী ক্লাবটি।

বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী মাত্র ২৬ রানে হারায় প্রথম ছয় ব্যাটসম্যানকে। এরপর আর তেমন কিছু করা হয়নি। শফিউল লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের এক যুগ পর পেলেন পাঁচ উইকেট। এরপর তৌহিদ তারেকের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন শামসুল। ৭০ বলে ৫৬ রান করেন তারেক। তাকে ফেরান মোহাম্মদ আশরাফুল।

২৬ রান করেন আবু হায়দার রনি। আর শামসুল ১১১ বলে অপরাজিত ৭১। ৩২ রানে ৫ উইকেট নেন শফিউল। সোহাগ গাজী ২ উইকেট শিকার করেন ১৭ রানে।

জবাবে নেমে মোহামেডানের দুই ওপেনার অভিষেক মিত্র ও আব্দুল মজিদ তেমন কিছু করতে পারেন নি। ফ্লপ আশরাফুল ও ইরফান শুক্কুর। নাদিফ চৌধুরী ও বিপুল শর্মা দ্রুত ফিরলে চাপে পড়ে দল। ৮৭ রানে ৬ উইকেট হারায় মোহামেডান।

এরপরই রকিবুল একাই যেন দৃশ্যপট পাল্টে দেন। ৪৪ বলে ২৯ রান করে কিছুটা সঙ্গ দেন সোহাগ গাজী। তারপর আলাউদ্দিনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রকিবুল। মোহামেডান অধিনায়ক রকিবুল করেন ১২৪ বলে ৮২ রান। দল পায় দারুণ জয়। তবে ম্যাচসেরা বল হাতে দাপট দেখানো শফিউল।

সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.২ ওভারে ১৮২/১০ (মেহেদি ১, ইমরুল ৭, রনি ০, শামসুর ০, রসুল ৬, রায়হান ২, তারেক ৫৬, শামসুল ৭১*, আবু হায়দার ২৬, রাব্বি ২; শফিউল ৫/৩২, আলাউদ্দিন ১/২২, সাকলাইন ০/৩৬, সোহাগ ২/১৭, আশরাফুল ১/২৮)
মোহামেডান: ৪৫.২ ওভারে ১৮৩/৭ (অভিষেক ২৪, মজিদ ১৩, আশরাফুল ০, রকিবুল ৮২*, শুক্কুর ০, নাদিফ ১, বিপুল ৯, সোহাগ ২৯, আলাউদ্দিন ১৪*; রুহেল ২/৩২, আবু হায়দার ০/৩৭, রাব্বি ২/১৯, মেহেদি ০/৩৬, রসুল ০/২৭, রায়হান ১/২৫)
ফল: মোহামেডান ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শফিউল ইসলাম

Previous Post

দেখে নিন ডিপিএলে প্রথম তিন রাউন্ডের সূচি

Next Post

জবাব দিতে পারবে টাইগার বোলাররা?

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

6
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
জবাব দিতে পারবে টাইগার বোলাররা?

জবাব দিতে পারবে টাইগার বোলাররা?

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD