Saturday, October 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শচীনের অপেক্ষায় ইডেন

October 21, 2013
in নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শচীনের অপেক্ষায় ইডেন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট আয়োজন করতে চেয়েছিল কলকাতার ইডেন গার্ডেন। ওই মহাতারকা শহর মুম্বাইয়ের কাছে হেরে গেছে কলকাতা। তারপরও ১৯৯তম টেস্টে তাকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
জানা গেছে, ইডেনে প্রায় ৭০ হাজার দর্শকের গর্জনের সঙ্গে বড় পর্দায় ভেসে উঠবে শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় মুহূর্তগুলোর চলমান কোলাজ। স্টার স্পোর্টসের তৈরি ওই কোলাজ চলার সময় হাজারো ওয়াটের সাউন্ড সিস্টেমে বাজবে আবেগঘন সংগীত। লিটিল মাস্টারকে সঙ্গ দেবেন আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেটব্যক্তিত্বরা তো থাকবেনই, এমনকি বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খানদেরও দেখা যেতে পারে।
প্রথম দিনের টিকেটে বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরীর আঁকা শচীনের প্রতিকৃতি ও স্বাক্ষর ছাপা হবে। দ্বিতীয় দিনের টিকেটে থাকবে শততম সেঞ্চুরির মুহূর্ত। তৃতীয় দিন দর্শকরা পাবেন ইডেনে শচীনের ১৭৬ রানের ইনিংসের একটি মুহূর্তের ছবি। অন্য দু’দিন থাকবে অন্য দুই টেস্টের স্মরণীয় মুহূর্তের ছবি।
এই কিংবদন্তিকে স্মারক উপহারগুলো দেওয়া হবে, তাতেও অভিনবত্ব আনার চেষ্টা চলছে। তাকে একটি গাছের প্রতিকৃতি দেওয়ার পরিকল্পনা আছে, যাতে ১৯৯টি ফল থাকবে। ফলগুলো দেখতে হবে লাল ক্রিকেট বলের মতো। ধারণা করা হচ্ছে, শচীন ক্রিকেটের এক বটবৃক্ষ এবং ১৯৯টি টেস্ট তার ফল।
৬ নভেম্বর ইডেনে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ কলকাতা টেস্ট। এরপর মুম্বাই টেস্ট খেলে ক্রিকেটকে গুডবাই বলবেন শচীন রমেশ টেন্ডুলকার।

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

আল্লাহর ওপর ভরসা রেখে লড়তে চান নাঈম

0
ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং বিপর্যয়ে চাপে বাংলাদেশ

0
নাঈমের স্পিনে লিড পেল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাঈমের স্পিনে লিড পেল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD