Monday, October 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

জিতল শেখ জামাল ও মোহামেডান

October 7, 2013
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
জিতল শেখ জামাল ও মোহামেডান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিল শেখ জামাল। শনিবারের এই জয়ের পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্সের পাশাপাশি শেখ জামালের অর্জন ১০ পয়েন্ট। দু’দলই রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে শেখ জামাল। বিকেএসপিতে আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪২ রানে জিতেছে ভিক্টোরিয়া স্পোর্টিং।
শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে শেখ জামাল অধিনায়ক এনামুল হক জুনিয়র প্রাইম ব্যাংককে ব্যাটিং করতে পাঠান। ৪৬.৪ ওভারে ঠিক ২০০ রানে শেষ হয়ে যায় প্রাইম ব্যাংক। দলের ইংলিশ রিক্রুট রবি বোপারা ৭৮ বলে সর্বাধিক ৭৪ রানের ঝড়ো ইনিংসটি খেলেন। যাতে ছিল ১২টি চার। তৈয়বুর পারভেজ খেলেন হার না মানা ৪৮ রানের একটি ইনিংস। শেখ জামালের সেরা বোলার ছিলেন আফগান পেসার গুলবাদিন নাইব। ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
জবাবে ২৯.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই অনায়াস জয় তুলে নেয় শেখ জামাল। উদ্বোধনী জুটিতেই দিলশান মুনাবিরা ও জুনায়েদ সিদ্দিকী ১৩০ রানের জুটি গড়ে ম্যাচের গতি ঠিক করে দেন। এ রান তুলতে দু’জন খরচ করেছেন মাত্র ১৭ ওভার। ৫৭ বলে ৩ ছক্কা ও ১৫ বাউন্ডারিতে ৯৫ রান করে যান মুনাবিরা।

সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২০০/১০, ৪৬.৪ ওভার (রাজাপাকসে ২৫, বোপারা ৭৪, তৈয়বুর ৪৮*, তাপস ২৬; গুলবাদিন ৪/৩১, মুনাবিরা ২/২৬, ইলিয়াস সানি ২/৩৪, নাহিদুল ২/২৩)।
শেখ জামাল : ২০৩/২, ২৯.৫ ওভার (মুনাবিরা ৯৫, জুনায়েদ ৭৪*, জহুরুল ২২, তুষার ১১*; তৈয়বুর ২/৩৫। ফল : শেখ জামাল ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : দিলশান মুনাবিরা।

 

এদিকে বিকেএসপিতে মোহামেডান ৪২ রানে হারায় ভিক্টোরিয়াকে। টস হেরে ব্যাটিং করতে নামে মোহামেডান। ৫০ ওভারে ২৪০ রানে অল আউট হয় তারা। উপুল থারাঙ্গা সর্বাধিক ৭৩ রান করেন।  ৫০ রানে ৪ উইকেট নেন ভিক্টোরিয়ার মুনির হোসেন। জবাবে ৪৫.১ ওভারে ১৯৮ রানে অল আউট হয় ভিক্টোরিয়া। সৌম্য সরকার করেন ৫৭ রান।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান : ২৪০/১০, ৫০ ওভার (ইজাজ ৪৪, রাজিন ২৫, শামসুর ৪৪, থারাঙ্গা ৭৩, মুকতার ১১, গুনারতেœ ১৬; মনির ৪/৫০)।
ভিক্টোরিয়া : ১৯৮/১০, ৪৫.১ ওভার (রাসেল ৩২, খালিদ বিলাল ১৪, সিরিবর্ধানা ৪৩, সৌম্য ৫৭, জুবায়ের ১৮, এনামুল ১১; মাশরাফি ২/২৫, গুনারতেœ ২/৩৯, মুকতার ২/১৮, মুরাদ ৩/২৬। ফল : মোহামেডান ৪২ রানে জয়ী। ম্যাচসেরা : উপল থারাঙ্গা।

Related Posts

শেষ বলে হারল বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

শেষ বলে হারল বাংলাদেশের মেয়েরা

0
বাংলাদেশের কোচ হয়েই লক্ষ্যের কথা শোনালেন টেইট
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ছেড়ে এবার নতুন ডাগআউটে টেইট

0
অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

শঙ্কা কাটিয়ে আমিরাতে যাচ্ছেন শান্ত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD