Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিজেন্ডস অব রূপগঞ্জের সুপার লিগ নিশ্চিত, বৃষ্টি আইনে জয়

April 10, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিজেন্ডস অব রূপগঞ্জের সুপার লিগ নিশ্চিত, বৃষ্টি আইনে জয়
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে সুপার লিগে জায়গা পাকা করল লিজেন্ডস অব রূপগঞ্জ। শের-এ বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচে বৃষ্টি আইনে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১০ রানের নাটকীয় জয় পেয়েছে সাইফ হাসানের দল। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে মাঠে নামা রূপগঞ্জ জয়ের ফলে ১৩ পয়েন্ট অর্জন করে উঠে গেছে সুপার সিক্সে।

ব্রাদার্স ইউনিয়নের জন্য এ ছিল কেবল নিয়মরক্ষার ম্যাচ। আগেই সুপার লিগ থেকে ছিটকে পড়া দলটি শেষ মুহূর্তে লড়াই করেও পারেনি জয় ছিনিয়ে নিতে। ম্যাচের তখন বাকি মাত্র ৮ বল। জয়ের জন্য দরকার ১৮ রান, হাতে মাত্র একটি উইকেট। ক্রিজে ছিলেন সুমন খান, ২৫ বলে ৩৪ রানে লড়াই করে যাচ্ছিলেন। এমন সময়ে বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা। এরপর আর ম্যাচ শুরু না হওয়ায় বৃষ্টি আইনে ১০ রানে জয় পায় রূপগঞ্জ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ওপেনার তানজিদ হাসান তামিম করেন মাত্র ৮, অধিনায়ক সাইফ হাসান ফেরেন ১৫ রানে। তবে এরপর ঘুরে দাঁড়ায় দলটি। তৃতীয় উইকেটে সৌম্য সরকার ও মাহমুদুল হাসান জয় মিলে গড়েন ৯৭ রানের জুটি। সৌম্য ৮০ ও জয় করেন ৫৯ রান। জাকের আলী অনিক ৪৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে রূপগঞ্জ সংগ্রহ করে ২৭৭ রান।

২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রাদার্সও শুরুতেই ধাক্কা খায়। মাত্র ৯ রানেই ফিরে যান দুই ওপেনার। এরপর আইস মোল্লা (৪৭) ও মাহফিজুল ইসলাম (৭৬) গড়েন ৮৮ রানের মূল্যবান জুটি। পরে মাহশুকুর রহমান করেন ৩২ বলে ৪৬ রান। কিন্তু জয় থেকে যেতেই হলো দূরে। সুমন খানের লড়াই, বৃষ্টির বাধায় শেষ রক্ষা হয়নি।

এই হারে ১০ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। আর রূপগঞ্জ উঠে গেছে পয়েন্ট টেবিলের চারে।

সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে, ২৭৭/৯ (সৌম্য ৮০, মাহমুদুল ৫৯)
ব্রাদার্স ইউনিয়ন: ৪৮.৪ ওভারে ২৬০/৯ (মাহফিজুল ৭৬, আইস ৪৭; শরিফুল ৬/৪০)
ফল: বৃষ্টি আইনে ১০ রানে জয়ী রূপগঞ্জ

Previous Post

রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Next Post

সুপার লিগ নিশ্চিত গাজী গ্রুপের, জয় পেয়েছে ধানমন্ডিও

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
সুপার লিগ নিশ্চিত গাজী গ্রুপের, জয় পেয়েছে ধানমন্ডিও

সুপার লিগ নিশ্চিত গাজী গ্রুপের, জয় পেয়েছে ধানমন্ডিও

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD