Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিজেন্ডস অব রূপগঞ্জকে নিয়ে খুশি মুশফিক

April 9, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সামনেই জাতীয় দলের ব্যস্ত সূচি। তার আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে মেতে থাকবেন তারকা ক্রিকেটাররা। এইতো রোববার শীর্ষ ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখালেন দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাশরাফি বিন মর্তুজা। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্রথমবারের মতো একই ক্লাবে।

মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের কার্যালয়ে এদিন কথা বললেন মুশফিকুর রহীম। জানালেন, মাশরাফির সঙ্গে খেলতে পেরে তিনি দারুণ খুশি। ঢাকা মোহামেডান ছেড়ে এবার লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখানো এই উইকেট কিপার ব্যাটসম্যান বললেন, ‘দেখুন, প্রতি বছরই নতুন চ্যালেঞ্জ থাকে। যেহেতু এবার নতুন ক্লাবে খেলছি, তাদেরও একটা লক্ষ্য আছে। একইভাবে আমারও কিছু ব্যক্তিগত লক্ষ্য রয়েছে। আশা করি, সেই লক্ষ্য পূরণ করতে পারব আমি। আমাদের ক্লাব অন্যান্য ক্লাবের মত এতো শক্তিশালী না হলেও খারাপ নয়। সিনিয়র-জুনিয়র মিলিয়ে মোটামুটি ভালো একটা স্কোয়াড হল। এবার নিজেদের মেলে ধরার পালা।’

জাতীয় দলের মিশনে ২৬ এপ্রিল দেশ ছাড়ার কথা মুশফিকদের। তার আগে চার থেকে পাঁচটির মতো ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেই সুযোগটাই কাজে লাগাতে চান তিনি। বলেন, ‘আমরা যে কয়টি ম্যাচই খেলি, আমাদের অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। ক্লাব অবশ্যই চাইবে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো করুক। জাতীয় দলে যেভাবে খেলছি, সেই ধারাবাহিকতাও এখানে ধরে রাখতে চাইব আমরা। পেশাদারিত্ব নিয়ে খেলতে চেষ্টা করব।’

সেরা ক্রিকেটারকেই নিয়েছে রূপগঞ্জ। ঘরোয়া লিগে সব সময়ই ভাল খেলেন মুশি। এবারো ঝড় তোলার লক্ষ্য থাকবে। বলেন, ‘সত্যি বলতে কী জাতীয় ক্রিকেটারদের এটা দায়িত্ব আমরা যেন অন্য ক্রিকেটারদের চেয়ে বেশি ভালো খেলি। যেহেতু ক্লাবগুলো যে পারিশ্রমিক আমাদের দেয়, সেটা অন্যরকম। জবাবদিহিতার জায়গা অবশ্যই থাকে। পারফরম্যান্স দিয়েই তার প্রতিদান দিতে হয়। আমি শতভাগ দিয়ে খেলার চেস্টা করে যাবো।’

 

Previous Post

এই প্রথম লিগে একসঙ্গে মাশরাফি-মুশফিক

Next Post

সাকিব-মুস্তাফিজের জন্য বাড়তি ছাড়

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
BD trio to feature in PSL

সাকিব-মুস্তাফিজের জন্য বাড়তি ছাড়

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD