Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ

March 4, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিজেন্ডসদের বোলিং তোপে ৯৩ রানে অলআউট গাজী গ্রুপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপা জেতার মিশন নিয়ে মাঠে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই মিশনে চলতি লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই বোলাররা দেখালেন দাপট। প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তারা অল আউট করল মাত্র ৯৩ রানে।

বিকেএসপি ৩ নম্বর গ্রাউন্ডে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর আলি প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। তার ওই সিদ্ধান্ত যৌক্তিক করে তুলেন বোলাররা। তাদের সামনে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের ব্যাটাররা।

আজ মঙ্গলবার সকালে বল হাতে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ তছনছ করে দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। সবচেয়ে বেশি সফল জাতীয় দলের ক্রিকেটার শরিফুল ইসলাম। তিনি একাই তুলে নেন ৪ উইকেট। তার বোলিং ফিগারটা ছিল এরকম ১০-৩-১৪-৪! বিস্ময়কর বোলিং ফিগার। আরেক পেসার তানজিম সাকিব ২৫ রানে নেন ১ উইকেট। তানভীর ইসলাম ১০ ওভারে ২৩ রানে তুলেন ৩ উইকেট।

প্রতিপক্ষের অধিনায়ক এনামুল হক বিজয়কে শুন্য রানে ফিরিয়ে মিশন শুরু করেন শরিফুল। তারপর বোলিং তোপে চোখে শর্ষে ফুল দেখতে থাকে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। সেই ধাক্কা আর সামলে ওঠা হয়নি!

এক পর্যায়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪ রান তুলতেই হারায় ৬ উইকেট। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা। এরপর তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিক কিছুটা সময় লড়াই করেন। তাদের জুটিতে ৫০ পেরোয় গাজী গ্রুপ। তোফায়েলকে (২৪) বোল্ড আউট করে জুটি ভাঙেন তানভীর। এরপর ওয়াসিকেও (১৮) ফেরান তিনি।

শেষে আব্দুল গাফফার সাকলায়েন (২৬) দৃঢ়তা দেখালে ১০০ রানের কাছাকাছি যায় গাজী গ্রুপ! শেষ অব্দি থামে ৩৮.৫ ওভারে ৯৩ রানে।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD