Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিগের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে যা বললেন পাপন

July 19, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিগের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে যা বললেন পাপন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

সেই ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালু করার ঘোষণা দেননাজমুল হাসান পাপন। তারপর সেটি ছিল আলোচনার টেবিলেই। অবশ্য এটা করতে বিসিবির গঠনতন্ত্রে আনতে হতো পরিবর্তন। মঙ্গলবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাউন্সিলরের সম্মতিক্রমে আগের সংবিধানে সংশোধনী এনে অবশেষে আঞ্চলিক ক্রিকেট সংস্থার অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে লিগে যে প্রশ্নবিদ্থ আম্পায়ারিং হয় তা নিয়েও কথা বললেন পাপন।

এদিন রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গঠনতন্ত্রে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন এনেছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামো। তেমনটাই সভা শেষে জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

দুই মেয়াদে না পারলেও নাজমুল হাসান পাপন তৃতীয় মেয়াদের প্রথম বছরে এসে সেই কাজ করার প্রক্রিয়া শুরু করলেন। এজিএম শেষে গণমাধ্যমে বিসিবি সভাপতি বলেছেন,‘কন্সটিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ছিল সেগুলো আমরা পেশ করেছিলাম, সবগুলোই সর্বসম্মতিক্রমে আমাদের এজিএমে পাশ হয়েছে। কন্সটিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, সেটা আজকে হয়ে গেলো। আঞ্চলিক ক্রিকেট সংস্থা করতে এখন আর বাধা রইলো না।’

বিসিবি যত দ্রুত সম্ভব আঞ্চলিক ক্রিকেট সংস্থার একটি পুর্নাঙ্গ রূপ ও গাইডলাইন দেবে বলে জানিয়েছেন তানভীর আহমেদ টিটু।

এদিকে এদিন ঢাকা লিগের আম্পায়ারিং নিয়েও কথা বললেন পাপন। প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। যদিও আম্পায়ারিং নিয়ে বিতর্কের শেষ নেই। এ অবস্থায় বিসিবি প্রধান বললেন, ‘টকশোতে এসে ঢালাওভাবে বলে যাচ্ছে। কোন খেলাটা বলেন, আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা দেখবো। আপনাদের সবার সামনেই দেখবো, বসলেই তো দেখা যাবে কী হয়েছে। বিষয়টা হচ্ছে এখন রেকর্ড করা আছে, আমরা নিশ্চিত করতে পারি। আমরা চেক করে দেখতে পারি। আমাদের কাছে এখন অভিযোগ আসে না। শেষ বছর তো অভিযোগই আসেনি। অভিযোগ আগেও এসেছিল আমরা দেখেছি, এ রকম কিছু আমরা পাইনি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান আরও বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে কখনও সমস্যা হয়েছে বলে আমার জানা নেই। আমি আপনাদেরকে বলছি আমাদের সব রেকর্ড করা আছে, আমরা প্রিমিয়ার ডিভিশনে আগের থেকে শুরু করেছিলাম, রেকর্ড করা আছে। মূল সমস্যা যেটা হচ্ছিল আমরা শুনছিলাম, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগে, ওই জায়গাটায় আমাদের কাছে বেশি অভিযোগ আসতো। তারপর প্রথম বিভাগে সব রেকর্ড করা হচ্ছে, এখন আমরা সবগুলোই করছি। যখন থেকে রেকর্ড করছি তখন থেকে অভিযোগ আসছে না।’

Previous Post

ঢাকার সব ক্লাবের ভোটাধিকার সমান করল বিসিবি

Next Post

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর সূচি

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

1
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
জয়ের আনন্দে অবশেষে হাসিমুখ

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর সূচি

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
1

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD