Friday, July 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লজ্জাজনক হার, শূন্য হাতেই সফর শেষ

August 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লজ্জাজনক হার, শূন্য হাতেই সফর শেষ
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর শেষ হলো একরাশ হতাশা নিয়ে। চারদিনের একমাত্র টেস্টে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিন হাতে রেখেই ইনিংস ও ১২ রানে হেরে ফিরতে হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের দলকে।

প্রথম ইনিংসেই দলের চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল। মাত্র ৩৪.৫ ওভারে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল তুলল কেবল ১১৪ রান। করুণ বাস্তবতা হলো, দলের সর্বোচ্চ রান আসে শেষ ব্যাটার মোহাম্মদ এনামুল হকের ব্যাট থেকে-মাত্র ২৭ রান! টপ অর্ডারের ব্যর্থতা, মিডল অর্ডারের ভঙ্গুরতা। সব মিলিয়ে স্কোরকার্ড যেন একটা ব্যর্থতার গল্পই বলছিল।

প্রতিপক্ষ দক্ষিণ অস্ট্রেলিয়া ব্যাট হাতে দেখাল কীভাবে লম্বা ইনিংস গড়া যায়। জেসন সাঙঘা একাই করলেন ১৪৩ রান, পুরো দল মিলে তুলল ৩৮০। ব্যাটিং-বোলিংয়ের প্রতিটি ক্ষেত্রে ব্যবধানটা এমন ছিল যে, বাংলাদেশ দলের লড়াই করার মতো শক্তিই দেখা যায়নি।

দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন শাহাদাত হোসেন (৪৯), ইয়াসির আলি (৩৬) আর অধিনায়ক মাহিদুল (৩২)। লোয়ার অর্ডারে হাসান মুরাদও লড়াই করে ৪২ রান করেন। কিন্তু তাতে ইনিংস পরাজয় এড়ানো যায়নি।

এর আগেও টপ এন্ড টি-টোয়েন্টি লিগে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে খেলেও ১১ দলের মধ্যে নবম হয়েছিল বাংলাদেশ ‘এ’। এবার টেস্টেও লজ্জাজনক ব্যর্থতা!

Previous Post

এশিয়া কাপের আগে শেষ মঞ্চে বাংলাদেশ

Next Post

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন

Related Posts

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

9
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

9
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

12
Next Post
এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে পরিবর্তন

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

শেষ মুহূর্তের ধসেই ডুবল বাংলাদেশ

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হতাশার গল্প যেন শেষই হচ্ছে না। টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার ওয়ানডে সিরিজও হাতছাড়া হলো এক...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

আইসিসি সভায় যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির বোর্ড সভায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত এই সভায়...

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
12

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
7

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD