Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

লঙ্কান হুমকিতে বিচলিত নন মুমিনুল

September 9, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লঙ্কান হুমকিতে বিচলিত নন মুমিনুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

একদিন আগেই আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশকে পেস আক্রমণ দিয়ে ঘায়েল করার হুমকি দিয়েছে শ্রীলঙ্কা। তবে তাতে মোটেও বিচলিত নন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনল হক। উল্টো তিনি লঙ্কা সফরে ভালো করার ব্যপারে আশা ব্যক্ত করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সিরিজে পাওয়া সাফল্য শ্রীলঙ্কা সফরেও পেতে চান এবং আগুন দিয়ে আগুনের মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন মুমিনুল ।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২০ টেস্টে মুখোমুখি হয়ে ১৬টিতেই হেরেছে বাংলাদেশ। ২০১৭ সালের সফরে লঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এ ব্যাপারে মুমিনুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্যের ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ও বোলিং বেশ শক্তিশালী এবং দু’বিভাগেই আমরা ভালো করতে পারবো। টেস্টে আমাদের ফলাফল খুব বেশি ভালো নয়। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে আমরা ভালো করেছি, যা আমাদের শ্রীলংকায়ও অব্যাহত রাখতে আত্মবিশ্বাস যোগাচ্ছে।’

নিজ মাঠে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে স্পিনের পরিবর্তে পেস শক্তি দিয়ে বাংলাদেশকে ঘায়েল করার হুমকি দিয়ে রেখেছেন শ্রীলংকার প্রধান নির্বাচক ও দলীয় ম্যানেজার অসান্থা ডি মেল, ‘আমরা পেস দিয়ে তাদের হারাতে চাই। স্পিন দিয়ে নয়। বাংলাদেশের স্পিন অ্যাটাক দুর্দান্ত। তবে আমাদের ভালো মানের পেস অ্যাটাক রয়েছে। তাই আমাদের পেস শক্তিতে নির্ভর করা উচিত। আমরা স্কোয়াডে পাঁচজন পেসার রাখতে পারি, কোচরা এমনটাই ভাবছেন।’

লঙ্কানদের এ হুমকিতে মোটেও বিচলিত নন মুমিনুল। নিজ দলের খেলোয়াড়দের উপর বিশ্বাস রাখতে চান তিনি, ‘শ্রীলঙ্কা সফরে আমরা ভালো পারফরমেন্স করতে পারি, দলের সকলেই এটা বিশ্বাস করে। সবারই আত্মবিশ্বাস রয়েছে। অধিনায়ক হিসেবে আমি নিশ্চিত যে, শ্রীলংকা থেকে আমরা ভালো ফল নিয়ে আসবো। শ্রীলঙ্কা যা বলছে, তা আমার মাথাব্যাথার বিষয় নয়। তারা অবশ্যই তাদের পরিকল্পনা করবে কিন্তু আমাদের সেরা খেলাটা নিশ্চিত করতে হবে। নিজেদের সেরাটা দিতে পারলে আমাদের ভাল সুযোগ রয়েছে।’

লঙ্কা সফরে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা উদ্দেশ্যে দেশ ছাড়ার আশা করছে বাংলাদেশ। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ক্যান্ডিতে আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে। তবে পাল্লেকেলেতে দু’টি টেস্ট খেলার পরিকল্পনা করছে শ্রীলংকা। কারণ সেখানকার পিচ পেসারদের সহায়তা করে থাকে। আর শেষ টেস্টটি হতে পারে কলম্বোতে।

Related Posts

শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD