ভারত সফরে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হল রুবেল হোসেনের। ‘এ’ দলের হয়ে ভারতে খেলতে গিয়েছিলেন তিনি। সেখানেই অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হল তাকে।
জাতীয় দলের এই পেসার যে হোটেলে উঠেছিলেন সেখানেই ঘটল দুর্ঘটনা! রুম থেকে হঠাৎ গায়েব তার মুঠো ফোন। ২১ সেপ্টেম্বর সকালে ঘুম থেকে উঠেই দেখেন হাওয়া তার আইফোন সিক্স প্লাস! মন ভেঙ্গে যায় রুবেলের।
ফেসবুকে রুবেল এই ঘটনার প্রতিক্রিয়ায় লিখলেন, ‘সবাইকে একটা খবর দিয়ে রাখি। আমি আমার ফোনটা হঠাৎ করেই হারিয়ে ফেলেছি। তাই, বন্ধুরা সবাই প্লিজ আমাকে তোমাদের নাম্বারগুলো ইনবক্সে পাঠাও।’
এমন ঘটনা সত্যিই দুঃখজনক!



