Friday, August 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

July 19, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যাচটা একসময় মনে হচ্ছিল শুধু আনুষ্ঠানিকতা। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ছিল জয়ের একেবারে দোরগোড়ায়। কিন্তু শেষ ওভারে হঠাৎই বদলে যায় দৃশ্যপট। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। এমনকি শেখ মেহেদী হাসান এলবিডব্লিউর ফাঁদেও পড়েছিলেন বলে মনে হচ্ছিল। তবে বল ছাড়ার সময় ফিল্ডারের নড়াচড়ার কারণে আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করেন।

জীবন পেয়ে পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের ৪ উইকেটের জয় নিশ্চিত করেন মেহেদী। তাতেই ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।

বুলাওয়েতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন। এরপর ব্রায়ান বেনেট ও ডিওন মেয়ার্স দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন।

বেনেট ৩৮ বলে ৪৭ রান করে ফিরলেও মেয়ার্স একপ্রান্ত আগলে রাখেন। ৫৩ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে তার বাইরে জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শেষ দিকে দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের ৭ উইকেটে ১৪৩ রানেই আটকে দেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে স্কোরবোর্ডে ছিল মাত্র ৩০ রান। এরপর ইনিংসের মোড় ঘুরিয়ে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনের ৫৫ রানের জুটি চাপ কমিয়ে দেয়। ইমন ২৪ রান করে ফিরলেও তানজিদের সঙ্গে ৬৩ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক তাওহীদ হৃদয়।

হৃদয় ২৪ ও ইয়াসির আলী ১০ রান করে আউট হওয়ার পরও ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। তানজিদ ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৬ রানে। তবে শেষ ওভারে ৫ রান দরকার থাকতেই ব্র্যাড ইভান্স পরপর দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে ফিরিয়ে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করেন।

তৃতীয় বলটি শেখ মেহেদীর প্যাডে আঘাত করলেও ফিল্ডারের আগাম নড়াচড়ার কারণে সেটি ডেড বল ঘোষণা করেন আম্পায়ার। হ্যাটট্রিকের সম্ভাবনা শেষ হয়ে যায় সেখানেই। পরের বলেই কভারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন চার মেরে সব শঙ্কার অবসান ঘটান মেহেদী। দুই বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ, আর প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা সিরিজ শেষ হয় টাইগারদের ২-১ ব্যবধানের জয়ে।

Related Posts

Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD