ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনিই দলের সেরা পারফরমার। আবার দলের অধিনায়কও। অথচ তার খেলা নিয়েই অনিশ্চয়তা। মঙ্গলবার ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে রশিদ খান কি খেলতে পারবেন? উত্তর মিলছে না! আফগানিস্তান শিবিরে দুঃসংবাদ।
শনিবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রশিদ খান। শুশ্রূষা নিয়ে কিছুক্ষণ পর মাঠে ফিরলেও খুঁড়িয়ে খুঁড়িয়েও বল করে উইকেট নেন। তবে শেষ দিকে বল করতে এসে স্পষ্ট টের পাওয়া গেছে তিনি ফিট নন। এ অবস্থায় কিছুটি চিন্তিত আফগানরা।
যদিও জানা গেছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রশিদ খান। তারপরও তার ফাইনালে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। টিম ম্যানেজমার নাজিম জার আব্দুর রহিম জাই বলেন, ‘আমি বলতে পারছি না ও ফাইনালে খেলবে। তবে কিছুটা উন্নতি করছে। দেখা যাক কী হয়। সময়ই সব বলে দেবে।’
হাতে অবশ্য দুই দিন সময়। তাইতো আফগান ম্যানেজার বলেন, ‘আমাদের হাতে ওর উন্নতির জন্য দুই থেকে তিন দিন সময় রয়েছে। আশা করছি তার চোট হয়তো তেমন গুরুতর নয়। সে আমাদের অধিনায়ক এমনকি আক্রমণের মূল ভরসা। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করবো। তারপরই সিদ্ধান্ত নেবো আমরা।’
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।









Discussion about this post