Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ম্যাচ ড্র: শেষদিন খেলাই হল না

January 15, 2014
in নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ট্রিপল সেঞ্চুরি হল না শামসুরের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘন কুয়াশার কারণে বুধবার শেষদিন একবলও খেলা হয়নি। পূর্ব ধারণা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামি ব্যাংক ইষ্ট জোনের চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। এক মুহূর্তের জন্য বিকেএসপিতে চারপাশে গাছঘেরা এই মাঠে সুর্য উঁকি মারেনি। আলোর স্বল্পতার কারণে আম্পায়াররা বেশ কয়েকবার লাইটমিটার নিয়ে মাঠে নামেন। কিন্তু খেলা শুরু করার মতো যথেস্ট আলো যে মিলল না সারাদিন। শেষদিন কোন খেলাই হল না। খেলা না হওয়ার এই দুঃখ সম্ভবত সবচেয়ে বেশি পোড়াবে ইসলামি ব্যাংক ইষ্ট জোনের ওপেনার নাজিমুদ্দিনকে। আগের দিন ৯৭ রানে অপরাজিত থেকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছিলেন। কাল সেই ইনজুরি থেকে মুক্তি পেয়ে মাঠে নেমে সেঞ্চুরির আশায় ছিলেন। কিন্তু খেলাই যে আর হল না!
এই ম্যাচে নাজিমুদ্দিন সেঞ্চুরি না পাওয়ার কষ্টে ভুগছেন। আর ওয়ালটন সেন্ট্রাল জোনের ব্যাটসম্যান শামসুর রহমান শুভ পুড়ছেন-ট্রিপল সেঞ্চুরি মিসের দুঃখে। ম্যাচের তৃতীয়দিন সকালে তড়িঘড়ি করে ট্রিপল সেঞ্চুরি করতে গিয়ে সেটা খোয়ান শামসুর। ফিরে আসেন ২৬৭ রানে। অপরপ্রান্তে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় একপ্রান্ত আগলে রেখে শামসুর দ্রুত ট্রিপল সেঞ্চুরি করার তাগিদে পিটিয়ে খেলেন। মাশরাফির ওভারে দুটি ছক্কা ও একটি বাউন্ডারির পর শর্টপিচ বলে পুল শট খেলেন। ব্যাটের ঠিক জায়গায় লাগেনি সেটা। মিডউইকেটে নাফিস যখন ক্যাচটা ধরেন তখন শামসুরের রান ২৬৭। শেষমেষ তার দল ৪৭৫ রানে অলআউট হয়।
দ্বিতীয় ইনিংসে জবাব দিতে নেমে ইসলামি ব্যাংক ইষ্ট জোন ১ উইকেটে ২৩৪ রান তোলে।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস : ৩০৩/১০ (তামিম ৩৭, নাজিমউদ্দিন ৫৭, মমিনুল ৩২, লিটন ৭৯, জুবায়ের ৩৩; মাহমুদউল্লাহ ৪/৬৭)। ও ২য় ইনিংস : ২৩৪/১, ৬২ ওভার (নাজিমউদ্দিন ৯৭*, নাফিস ৬৩, তামিম ২৮*, মমিনুল ৪১*, আরাফাত সানি ১/৪১)।
ওয়ালটন সেন্ট্রাল জোন ১ম ইনিস : ৪৭৫/১০, ৯২.৪ ওভার (শামসুর ২৬৭, নুরুল হাসান ৯৪, ইলিয়াস সানি ৩৭; মাশরাফি ৩/৯৮, আলাউদ্দিন বাবু ২/১০৪, এনামুল ২/১১৪)।
ফল : ম্যাচ ড্র। ম্যাচসেরা : শামসুর রহমান।

  • ক্রিকবিডি ২৪ রির্পোট:

 

Previous Post

বাংলাদেশ সফরের পক্ষে পাকিস্তানের মিডিয়া

Next Post

শেষদিনেও দুই সেঞ্চুরি

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
শেষদিনেও দুই সেঞ্চুরি

শেষদিনেও দুই সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD