Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট আবাহনীর

April 29, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট আবাহনীর
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতে নিল আবাহনী লিমিটেড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।

এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বার ও সবমিলিয়ে ২৪তম বারের মতো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপা নিজেদের করে নিল আবাহনী।

২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা বিপর্যয়ে পড়ে আবাহনী। তবে তিনে নেমে জিসান আলম ৫৩ বলে ৫৫ রান করে দলের ভিত গড়ে দেন। এরপর দলের দায়িত্ব নেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিথুন ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দুইজনেই দেখেশুনে খেললেও শেষ দিকে ব্যাট চালিয়ে দ্রুত জয় নিশ্চিত করেন।

সৈকত ৬৫ বলে ৭৮ ও মিথুন ৭৯ বলে ৬৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাদের জুটিতে ৯ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।

এর আগে ব্যাট করতে নেমে মোহামেডান শুরুটা ভালো করলেও মাঝপথে ধস নামে। ওপেনার রনি তালুকদার করেন ৪৫ রান। দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম, দুজনেই অর্ধশতক করলেও দলীয় সংগ্রহ ২৪০ রানের বেশি হতে দেয়নি আবাহনীর নিয়ন্ত্রিত বোলিং। মোসাদ্দেক ও মৃত্যুঞ্জয় নেন দুটি করে উইকেট। তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে সফল বোলিং করেন মেহেরব হোসেনও।

ডিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব আবাহনী। এবারেও তারা দেখাল কেন তারা চ্যাম্পিয়নের দাবিদার। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ ধারাবাহিক খেলেই তারা টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করল।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোটিং ক্লাব : ৫০ ওভারে ২৪০/৭ (আরিফ ৫০,রনি ৪৭; সৈকত ২/৩৯)

আবাহনী লিমিটেড : ৪০.২ ওভারে ২৪৩/৪ (সৈকত ৭৮* মিথুন ৬৬*; নাসুম আহমেদ ২/৫৯)

ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মোসাদ্দেক হোসেন সৈকত

Previous Post

মারুফের সেঞ্চুরিতে জয়ে শেষ লিজেন্ডসদের

Next Post

সাদমানের সেঞ্চুরিতে লিড, তবে দিন শেষে চাপে বাংলাদেশ

Related Posts

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!

9
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

3
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
Next Post
সাদমানের সেঞ্চুরিতে লিড, তবে দিন শেষে চাপে বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরিতে লিড, তবে দিন শেষে চাপে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ!

by cricbdadmin
0
9

প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে সেই দীর্ঘ বিরতি কাটতে যাচ্ছে বলেই...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
3

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD