Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মোশাররফ রুবেলের পাশে সতীর্থরা

March 12, 2019
in ব্রেকিং নিউজ, মাঠের বাইরে, সর্বশেষ সংবাদ
0 0
A A
মোশাররফ রুবেলের পাশে সতীর্থরা
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

হঠাৎ দুঃসংবাদটা শুনেছেন তিনি। তারপরই দুশ্চিন্তা গ্রাস করেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। ব্রেইন টিউমারে আক্রান্ত এই অলরাউন্ডার। চিকিৎসায় ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। গত সপ্তাহে ব্রেইন টিউমারের বিষয়টি জানতে পারেন মোশাররফ। ঢাকার আসগর আলী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান- তার ব্রেইন টিউমার হয়েছে। এরপরই সিটি স্ক্যান শেষে নিশ্চিত হয়েছে।

এ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন তিনি। এনিয়ে প্রস্তুতি নিচ্ছেন মোশাররফ। তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আর্থিক সহায়তা চাইলেন এই ক্রিকেটার। এ অবস্থায় তার পাশে দাঁড়ালেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল।

পুরো পরিবার নিয়ে এখন ভারতের মানালিতে আছেন মাশরাফি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুকে আশ্বাস দিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। মাশরাফি লিখেছেন- রুবেল, তুমি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তোমার সাথেই আছি বন্ধু।

আবার নিউজিল্যান্ডে থেকেই সতীর্থের অসুস্থতার খবর পেয়েছেন তামিম। বড় ভাইসম সতীর্থের প্রতি দায়িত্ববোধ থেকে মোশাররফকে ভয়েস মেসেজ এবং মুঠোফোন বার্তায় সাহস দিয়েছেন। প্রয়োজনীয় সহযোগিতার জন্যও প্রস্তুত তামিম।

রুবেল বলেন, নিউজিল্যান্ড থেকেই তামিম ভয়েস মেসেজ দিয়েছে। মুঠোফোন বার্তা দিয়েছে। সে আমাকে বলেছে- সিঙ্গাপুরে তার পরিচিত অনেকেই আছেন। চিন্তা করতে নিষেধ করেছে। কিছু লাগলে জানাতে বলেছে। সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে।

৩৭ বছর বয়সী স্পিনার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছেন মোশাররফ। নেন ৪ উইকেট। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক। ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন রুবেল।

Previous Post

দুই নাঈমের সেঞ্চুরিতে রান পাহাড়ে রূপগঞ্জ

Next Post

হঠাৎ কি হলো ক্যারিবিয়দের?

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

5
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

2
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

25
Next Post
হঠাৎ কি হলো ক্যারিবিয়দের?

হঠাৎ কি হলো ক্যারিবিয়দের?

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD