Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজ ম্যাজিকে স্বস্তির জয় রংপুরের

December 30, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মুস্তাফিজ ম্যাজিকে স্বস্তির জয় রংপুরের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বঙ্গবন্ধু বিপিএলে নিজের প্রথম তিন ম্যাচে সুপার ফ্লপ। এর আগে জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্স ছিল সাদামাটা। সবাই বলতে শুরু করেছিলেন-ফুরিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। তাকে কেউ বা আবার বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। কিন্তু বল হাতে ঝড় তুলেই জবাব দিয়েছেন সমালোচকদের।

টানা তৃতীয় ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ফের আলোচনায় এই বাঁহাতি পেসার। রংপুর রেঞ্জার্সকে এগিয়ে দেন তিনি। এরপর ব্যাট হাতে ক্যামেরন দেলপোর্তের ঝড়ো ব্যাটিং। সিলেট থান্ডারের বিপক্ষে অনায়াস এক জয় তুলে নিয়েছে রংপুর।

সোমবার বঙ্গবন্ধু বিপিএলে তলানির দুই দলের লড়াইয়ে সিলেটকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর। ৭ ম্যাচে রংপুরের এটি দ্বিতীয় জয়। ৮ ম্যাচে ৭ হারে সবার নীচে সিলেট। লিগ পর্ব থেকে তাদের বিদায় অনেকটাই নিশ্চিত।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রখমে ব্যাট করতে নামে সিলেট। কিন্তু দলের ব্যাটসম্যানরা ফ্লপ। মোহাম্মদ মিঠুন একাই লড়ে গেলেন। ৪৭ বলে শেষ পর্যন্ত তার ব্যাটে ৬২ রান। ২০ ওভারে সিলেট করে ১৩৩। জবাব দিতে নেমে রংপুর ১৬ বল হাতে রেখেই দল পেয়ে যায় জয়!

রংপুরের জয়টা সহজ করে দেন দেলপোর্ত। ২৮ বলে ৬৩ রানের দেখার মতো এক ইনিংস খেলেন তিনি। তারপরও ম্যাচের সেরা মুস্তাফিজ। কারণ বল হাতে অপ্রতিরোধ্য তিনি। ৪ ওভারে মাত্র ১০ রানে ৩ উইকেট নেন কাটার মাস্টার। বঙ্গবন্ধু বিপিএলে নিজের শেষ তিন ম্যাচে তুলে নিয়েছেন ৮ উইকেট।

মামুলি টার্গেট সামনে রেখে নেমে অধিনায়ক শেন ওয়াটসন কিছুই করতে পারলেন না। ১ রান করে ফেরেন অস্ট্রেলিয়ার এই তারকা। তারপর মোহাম্মদ নাঈম ও ক্যামেরন ডেলপোর্ট গড়েন ৯৯ রানের জুটি। দেলপোর্ত ২৪ বলে করেন হাফ-সেঞ্চুরি। ২৮ বলে ৬৩ রানের ইনিংসে ছিল ৫ ছক্কা ও ৬টি চার।

মোহাম্মদ নবিকে নিয়ে দলকে জয় এনে দেন নাঈম। নাঈমের ব্যাটে ৫০ বলে অপরাজিত ৩৮। নবি ১২ বলে ১৮।

সংক্ষিপ্ত স্কোর-

সিলেট থান্ডার: ২০ ওভারে ১৩৩/৯ (ফ্লেচার ০, চার্লস ৯, মিঠুন ৬২, মোসাদ্দেক ১৫, রাদারফোর্ড ১৬, মিলন ১, সোহাগ ১২, নাঈম ৮. মনির ০, নাভিন ০*, ইবাদত ০*; সানি ৪-১-২৪-১, মুস্তাফিজ ৪-০-১০-৩, মুকিদুল ৪-০-৪৩-১, নবি ৪-০-৩১-১, গ্রেগোরি ৪-০-২১-১)
রংপুর রেঞ্জার্স: ১৭.২ ওভারে ১৩৪/৩ (নাঈম ৩৮*, ওয়াটসন ১, দেলপোর্ত ৬৩, গ্রেগোরি ৪, নবি ১৮* ; নাভিন ৪-০-১৩-২, ইবাদত ৩-০-১২-১, নাঈম ৪-০-৪৫-০, সোহাগ ২-০-২২-০, রাদারফোর্ড ২-০-২২-০, মনির ২.২-০-১৫-০)।
ফল: রংপুর রেঞ্জার্স ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান

Previous Post

ভারতকে দুষছে পাকিস্তান!

Next Post

বঙ্গবন্ধু বিপিএলে আমলা-গেইল

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

6
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
বঙ্গবন্ধু বিপিএলে আমলা-গেইল

বঙ্গবন্ধু বিপিএলে আমলা-গেইল

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD