Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের রিভার্স সুইপ নিয়ে যা বললেন মুমিনুল

April 12, 2022
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এমন হার অপ্রত্যাশিত, মুমিনুল মিস করলেন সাকিবকে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম টেস্টে ছিল বড় হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ভরাডুবি। এবার ৩৩২ রানে হার। সমালোচনার তোপে মুমিনুল হক। সিনিয়র ব্যাটসম্যানরাও তোপে। বিশেষ করে মুশফিকুর রহিমের রিভার্স সুইপ শটে আউট হওয়া নিয়ে উত্তাপ চারপাশে। তার প্রতি পূর্ণ সমর্থন জানালেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক সংবাদমাধ্যমকে অনুরোধ করলেন ওই শট নিয়ে বেশি আলোচনা না করতে।

সোমবার পোর্ট এলিজাবেথ টেস্টে বড় হার দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে ৮০ রানে। এ অবস্থায় সমালোচনার মুখে টাইগার ব্যাটসম্যানরা।

মুশফিকের রিভার্স সুইপে আউট নিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সোজাসুজি বলেছেন, ‘ওর কাছ থেকে ওইরকম শট আমরা কেউ আশা করিনি। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমরা এই শট মেনে নেই। কারণ রানের খেলা, রান করতে হবে। কিন্তু কেন টেস্টে? পুরোপুরি অপ্রত্যাশিত।’

অধিনায়ক মুমিনুল হক সোমবার টেস্ট শেষে বলেন, ‘রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরে কোনো শট না এটি। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার ম্যাচ পরিকল্পনায় যদি এই শট থাকে তাহলে তো খেলবেনই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি। এটাই আর কী।’

সঙ্গে মুমিনুল আরও যোগ করেন ‘আমি তো এর আগেও বলেছি, এই শটে কিন্তু সফলতা পেয়েছেন তিনি। আপনিও দেখেছেন। আমি দেখেছি। আর আমার কাছে মনে আপনারা, আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে এমন হয়ে যান… আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, এমনকি আপনার দেশের জন্য খারাপ। উনি যদি শটটা খেলেন এবং সফলতা পান তাহলে তো হলোই।’

ড্রেসিংরুমে এমন শট নিয়ে মুশফিককে খেলোয়াড়দের কেউ প্রশ্ন করতে পারেন কি নাএমন প্রশ্নে মুমিনুল বলেন, ‘না না…এটা কিন্তু আপনার ইয়ে না। দেখুন, আগেও কিন্তু এমন হয়েছে। আমার সঙ্গেও হয়েছে। আমি একটা শট খেললাম, সেটা নিয়ে… শুধু আমাকে না, অনেকের সময়ও ছিল।’

Previous Post

আইসিসির মাসসেরা বাবর

Next Post

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন খালেদ

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন খালেদ

মেজাজ হারিয়ে শাস্তি পেলেন খালেদ

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD